চারদিকে এখন ইন্টারনেট এ আয়ের জোয়ার।রাস্তায় নামলে নানান চটকদার বিজ্ঞাপন চোখে পড়ে।তবে এসব বিজ্ঞাপন সর্বস্ব প্রতিষ্ঠানগুলো ফ্রীল্যান্সিং  এর মত পবিত্র জগতটাকে অপবিত্র করে ফেলছে।কথায় কাজে মিল পাওয়া যায় এমন প্রতিষ্ঠানের সংখ্যা খুবই কম।চারদিকে ভেজালের ভিড়।কোথায় যাবেন,কোন দিকে যাবেন এই নিয়ে সবাই কনফিউজ।ধোঁকা যারা একবার খেয়েছেন তাদেরতো আর ভোগান্তির শেষ নেই।এমএলএম কোম্পানীগুলো বন্ধ হয়ে যাওয়ার পর এমএলএম জগতের অপবিত্র মানুষগুলো অত্যন্ত কৌশলে ঢুকে পড়েছে ফ্রীল্যান্সিং জগতে।নিজে কাজ না জানলেও এরা ফ্রীল্যান্সিং শেখানোর কথা বলে বড় বড় চটকদার বিজ্ঞাপন দিয়ে মানুষকে ধোকায় ফেলছে।আর এই ধোকাবাজির শিকার হচ্ছেন অনেকেই।তাই চটকদার বিজ্ঞাপন নয় প্রফেশনাল ফ্রীল্যান্সারদের সাথে কাজ করে আপনিও হয়ে উঠুন প্রফেশনাল।সার্চইঞ্জিন অপটিমাইজেশন(এসইও) বর্তমান সময়ের একটি অতি চাহিদা সম্পন্ন  প্রফেশন।সার্চইঞ্জিন অপটিমাইজেশন(এসইও)  শিখে আপনি ফ্রীল্যান্সিং এ ক্যারিয়ার গড়তে পারেন আয় করতে পারেন ৫-১৫ হাজার টাকা পর্যন্ত ।আপনার কাজের অভাব হবেনা যদি আপনি ভালোভাবে কাজ শিখতে পারেন।আমরা আপনাকে পুরোপুরি প্রফেশনাল প্রশিক্ষণ দেব সম্পূর্ণ প্রাইভেট পড়িয়ে।একসাথে ২জন এর বেশি আমরা শেখাইনা।হাতে কলমে কিপ এন্ড টাচ প্রশিক্ষণ।সপ্তাহে ৫ দিন আমরা ওডেস্ক এবং ফ্রীল্যান্সার.কম সহ অন্যান্য অনলাইন মার্কেট প্লেস এ ফ্রীল্যান্সিং করি এবং শুধু মাত্র ২দিন কাজ শেখাই।আমাদের কোন কমার্শিয়াল প্রতিষ্ঠান নেই।আমাদের সাথে কাজ শেখার পাশাপাশি আপনি আয় ও করতে পারবেন।কাজ করা এবং কাজ পাওয়ার সব টেকনিক আমরাই আপনাকে শিখিয়ে দেব।ওডেস্ক এর প্রোফাইল ১০০% কমপ্লিট করে কাজ পাওয়ার উপযোগী করে দেব এবং আপনার পারফর্মেন্স ভালো হলে আপনি পারমেনেন্টলি আমাদের সাথে ফ্রীল্যান্সার হিসেবে কাজ করার সুযোগ পাবেন।যদি আপনি আগ্রহী হোন তাহলে যোগাযোগ করতে নিচের নাম্বারে ফোন করুন অথবা ইমেইল ও করতে পারেন।
মোবাইলঃ০১৬১১৭৮৫৩৬৩।
ইমেইলঃ karjohnkamal@yahoo.com
facebook এ আমাদের লাইক করে আপডেট সব খবর পেতে পারেন।
এই সংক্রান্ত যাবতীয় তথ্য পেতে ভিজিট করুন এই ওয়েবসাইট এ।
যারা ঘরে বসে ফ্রীল্যান্সিং করে যোগ্যতা বলে ইনকাম করতে চান তাদের জন্য 'কোডেস্ক টেকনোলজী ইন্সটিটিউট' এবং 'গেট এ ফ্রীল্যান্সার' যৌথভাবে আয়োজন করেছে 'গ্যারান্টেড অনলাইন ইনকাম কোর্স'।এই কোর্সটি করার পর আপনি ঘরে বসে আয় করতে পারবেন ৪ থেকে চল্লিশ হাজার টাকা পর্যন্ত।কোর্সটি শুধু মাত্র তাদের জন্য যারা ফ্রীল্যান্সিং করে ক্যারিয়ার গড়তে চান এবং নিশ্চিত প্রতিষ্ঠা পেতে আগ্রহী।এটি আমাদের ২য় ব্যাচ।আমাদের প্রথম ব্যাচ এর ৪ জন স্টুডেন্ট এখন মাসে আয় করছেন মাস ভেদে ত্রিশ হাজার টাকা পর্যন্ত।এটি সম্পূর্ণ যোগ্যতা বিচারের খেলা।আপনি যদি পরশ্রমী হোন এবং প্রতিদিন ৪/৫ ঘন্টা ইন্টারনেটে ব্যায় করতে পারেন তবে আপনিও হতে পারেন সফল ফ্রীল্যান্সারদের একজন।এই কোর্সটি করার পর আপনি দীর্ঘ দিনের সেই লালিত স্বপ্নের বাস্তব রুপ দেখতে পাবেন যা এতদিন শুধুমাত্র কল্পনাতেই সীমাবদ্ধ ছিল।এই কোর্স এ আপনাকে ফ্রীল্যান্সিং বিষয়ক চাহিদা সম্পন্ন সবগুলো কোর্সই করানো হবে।এবং প্র্যাক্টিক্যালি কাজ করানো হবে।বিশেষ সুবিধা হিসেবে থাকছে যেখানে প্রশিক্ষণ সেখানেই কর্মের ব্যাবস্থা।মোট কথা কোর্স সমাপ্তির পর আপনি নিশ্চিত আয় করবেন এবং সেটা হাজার টাকার গন্ডি পেরিয়ে লাখেও পৌঁছাতে পারে। যদি আপনি পরশ্রমী এবং আত্মবিশ্বাসী হোন তবে আমাদের সাথে যোগাযোগ করুন।আমরা শুধুমাত্র ওডেস্ক,ফ্রীল্যান্সার.কম,ইল্যান্স,গুরু এসব অনলাইন মার্কেট প্লেস নিয়ে কাজ করি।আমাদের এখানে পরিশ্রম ছাড়া আলাদিনের চ্যারাগের বলে রাতারাতি কোটিপতি হওয়ার কোন ব্যবস্থা নেই।দয়া করে আলসে প্রকৃতির ভদ্রলোকেরা এই পেশায় আসবেন না।বিস্তারিত জানতে যোগাযোগ করুনঃ০১৬১১৭৮৫৩৬৩ এই নাম্বারে।
ইমেইলঃ karjohnkamal@yahoo.com
facebook এ আমাদের লাইক করে আপডেট সব খবর পেতে পারেন।
এই সংক্রান্ত যাবতীয় তথ্য পেতে ভিজিট করুন এই ওয়েবসাইট এ।
সরকারি ও বেসরকারি মেডিক্যাল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারীর সংখ্যা কমিয়ে আনার পরিকল্পনা করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
এ সংক্রান্ত একটি প্রস্তাব স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) মহাপরিচালক খন্দকার মো. শেফায়েতউল্লাহ।
শেফায়েতউল্লাহ বলেন, “বহু শিক্ষার্থীর পরীক্ষা নেওয়া একটি চ্যালেঞ্জ। প্রতি আসনের বিপরীতে আমরা তিনজন শিক্ষার্থীকে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দিতে চাই।”
তিনি বলেন, “কয়েক হাজার শিক্ষার্থী সর্বোচ্চ জিপিএ পায়। কিন্তু গড়ে প্রতি পরীক্ষায় জিপিএ ৪ পাওয়া শিক্ষার্থীকে আমরা ভর্তি পরীক্ষায় অংশ নিতে দিই। এটা তদারকি করা খুব কঠিন ব্যাপার।”
দীর্ঘ দিন ধরে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এ ধরনের নিয়ম অনুসরণ করছে বলে উল্লেখ করেন তিনি।
প্রতি বছর গড়ে ৪০ হাজার শিক্ষার্থী মেডিক্যাল ভর্তি পরীক্ষায় অংশ নেয়। সারা দেশে মোট ২০টিরও বেশি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা নেওয়া হয়। ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার ন্যূনতম যোগ্যতা ছিল এসএসসি ও এইচএসসি মিলিয়ে মোট জিপিএ-৮ এবং এই দুই পরীক্ষার একটিতে ন্যূনতম ৩ দশমিক ৫।
বর্তমান পরিস্থিতিতে বিপুল সংখ্যক শিক্ষার্থীর পরীক্ষা নেওয়াটা ‘অপ্রয়োজনীয়’ বলে মন্তব্য করেন তিনি।
মহাপরিচালক বলেন, মন্ত্রণালয় সম্মতি দিলে তারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের যোগ্যতার মানদণ্ড ঠিক করবেন।
প্রতি বছরই বিভিন্ন কোচিং সেন্টার মেডিক্যাল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের চেষ্টা চালায় বলে অভিযোগ রয়েছে। গত বছর ২৩ সেপ্টেম্বর ভর্তি পরীক্ষার আগের প্রশ্নপত্র দেওয়ার কথা বলে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার জন্য কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া ওই বার প্রশ্নপত্র উরুতে পেচিয়ে প্রেস থেকে বেরোনোর সময় প্রেসের এক কর্মীকে আটক করা হয়।
২০০৭ সালে মেডিক্যাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশের পর প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এনে ওই পরীক্ষা বাতিলের দাবিতে বিক্ষোভ করে কিছু শিক্ষার্থী।
তখন তারা অভিযোগ করেন, কিছু শিক্ষার্থী মাত্র ৩ দশমিক ৫ জিপিএ নিয়ে দেশের সেরা মেডিক্যাল কলেজ ঢাকা মেডিক্যাল কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয়েছে।
অবশ্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক দাবি করেন, কখনওই প্রশ্নপত্র ফাঁসের কোনো খবর পাওয়া যায়নি।
“কিন্তু যেসব শিক্ষার্থীর জিপিএ কম থাকে তারা প্রশ্নপত্র ফাঁসের চেষ্টা চালায়। আর কোচিং সেন্টারগুলো এর সুযোগ নেয়।”
বাংলাদেশে বর্তমানে ২২টি সরকারি মেডিক্যাল কলেজে দুই হাজার ৮১১টি এবং ৫৩টি বেসরকারি মেডিক্যাল কলেজে চার হাজার ২৪৫টি আসন রয়েছে।
এছাড়া নয়টি সরকারি ডেন্টাল কলেজ এবং বিভিন্ন মেডিক্যাল কলেজের ডেন্টাল ইউনিটে ৫৬৭টি আসন থাকার পাশাপাশি ১৪টি বেসরকারি ডেন্টাল ইনস্টিটিউটে ৮৭০টি আসন রয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের চিকিৎসা শিক্ষার পরিচালক শাহ আব্দুল লতিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগামী ১২ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু হওয়ার আগেই তাদের ভর্তি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে।
গত বছরই প্রথমবারের মতো সরকারি ও বেসরকারি মেডিক্যাল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষা সমন্বিতভাবে হয়। ভর্তির আবেদনপত্র অনলাইনে প্রকাশ করা হয়।
এক ঘণ্টায় ১০০ নম্বরের নৈর্ব্যত্তিক প্রশ্নের আলোকে এ ভর্তি পরীক্ষা নেওয়া হয়।
আপনাদের মতামত কী ? আমার তো মনে হয় জিনিস টা ভালই হবে ।
সুত্র: BDNews24
Do you Like to Watch your Favourite Movies?
Watch Twilight Breaking Dawn Online | Watch Haywire Online
Movie Which is Rocking in the Film Industry Watch these..
Watch The Devil Inside Online | Watch Underworld Awakening Online |
Hey Guys Do you Really Want to Watch These Movies?
Watch Twilight Breaking Dawn Online | Watch Haywire Online
One of the Top Most Horror and Favourite Movies which you ever watched.
Watch The Devil Inside Online | Watch Underworld Awakening Online |
এখানে ক্লিক করুন।
যে পেজ আসবে, সেখানে আপনার রোল নাম্বার দিন। (কলেজ কোড রোল নাম্বারের আগে যুক্ত করতে হবে। যেমনঃ 160001। এখানে 16=রাজশাহী মেডিকেল কলেজের কোড, 0001=রোল নাম্বার)
এবার VIEW SEAT PLAN এ ক্লিক করুন আর জেনে নিন, কোথায় পড়েছে আপনার সিট!
পরীক্ষার্থীদের জন্য রইল শুভকামনা
মেডিকাল অ্যাডমিশন ২০১১ এর রেজাল্ট: দেখতে চোখ রাখুন:
এখানে
সারা দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস ও বিডিএস প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা এক সপ্তাহের জন্য পিছিয়ে দিয়েছে সরকার। স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৩ সেপ্টেম্বরের পরিবর্তে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে ৩০ সেপ্টেম্বর। প্রশ্নপত্র ফাঁসের আশঙ্কায় গতকাল বৃহস্পতিবার রাতে সরকার এ সিদ্ধান্ত নেয়। আজ শুক্রবার স্বাস্থ্য, শিক্ষা ও জনশক্তি উন্নয়ন বিভাগের পরিচালক শাহ আবদুল লতিফ প্রথম আলোকে বলেন, স্বাস্থ্যশিক্ষা ব্যুরোর সরকারি প্রেস থেকে শাহেনশাহ ঠাকুর নামের এক শ্রমিক পোশাকের ভেতরে লুকিয়ে প্রশ্নপত্র বাইরে নিয়ে যাওয়ার সময় হাতেনাতে ধরা পড়েন। মূলত এ কারণেই পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অভিযুক্ত শাহেনশাহ বর্তমানে গুলশান থানা পুলিশের জিম্মায় আছেন।
গুলশান থানার তদন্তকারী কর্মকর্তা রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, শাহেনশাহ ঠাকুরকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। তাঁর সঙ্গে কেউ জড়িত আছে কি না, এখন পর্যন্ত সে বিষয়ে কিছু জানা যায়নি। তবে জিজ্ঞাসাবাদে পুলিশ নিশ্চিত হয়েছে, শাহেনশাহর অক্ষরজ্ঞান নেই।
স্বাস্থ্য অধিদপ্তর প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গুলশান থানায় একটি এজাহার দায়ের করেছে। ওই এজাহারে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ২০১১-১২ সালের এমবিবিএস/বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষার মুদ্রণকাজ ১০ সেপ্টেম্বর থেকে স্বাস্থ্যশিক্ষা ব্যুরোর সরকারি প্রেসে শুরু হয়। ১৩ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে দৈনিক ভিত্তিতে নিযুক্ত শ্রমিক শাহেনশাহ ঠাকুর কারখানা থেকে বেরিয়ে যাওয়ার সময় প্রেসম্যান মো. সালাম তাঁর পোশাকের ভেতর থেকে প্রশ্নপত্রের একটি অনুলিপি উদ্ধার করেন। সঙ্গে সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তর থেকে বিষয়টি র্যাব ও পুলিশকে জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর ধারণা করছে, প্রশ্নপত্র পাচারকারী ওই ব্যক্তির সঙ্গে আরও কেউ জড়িত আছে। এ বিষয়ে র্যাবের মহাপরিচালক বরাবর লিখিত এক চিঠিতে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (শিক্ষা) শাহ আবদুল লতিফ বলেন, কুচক্রী মহল, প্রতারক ও দুর্নীতিবাজ ব্যক্তিরা কোচিং সেন্টারের নামে বা ব্যক্তিগতভাবে ছাত্র ভর্তি করিয়ে দেওয়ার লোভ দেখিয়ে অভিভাবকদের সঙ্গে মোটা অঙ্কের টাকার লেনদেন করছে। তাই গোয়েন্দা নজরদারি ও নিরাপত্তা টহল বাড়াতে র্যাবের কাছে অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
সূত্রঃ প্রথম আলো
চায়নায় এম বি বি এস
বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল এর অনুমোদিত এবং চায়না এডুকেশন মিনিস্ট্রি অনুমোদিত ইউনিভার্সিটিগুলো হচ্ছে-
1. Peking Medical University
2. Fudan Medical University
3. Zhejiang Medical University
4. Southern Medical University
5. Dalian Medical University
6. Guangzhou Medical University
7. Ningxia Medical University
8. Hebei Medical University
9. Shantou University
10. Jinan University
11. Nanchang University
12. Central South University
13. Nanjing Medical University
14. Jiamusi University
15. Beihua University
16. Harbin Medical University
আরো কিছু জানার থাকলে আমার ইমেইলে যোগাযোগ করতে পারেন-
doctorkais@sina.cn
অথবা ভিজিট করতে পারেন আমার পারসোনাল স্টাডি ওয়েব সাইট:
www.studychat.do.am
লেখিকা :ফারহানা খানম মিথিলা  শিক্ষার্থী,
স্যার সলিমুল্লাহ  মেডিক্যাল কলেজ, ঢাকা
বাংলাদেশ প্রতিদিন থেকে সংগৃহীত
বাংলাদেশ প্রসঙ্গ
৩২. 'বনফুল' কাব্য প্রকাশিত হয় বাংলা কোন সালে?
ক. ১৩৮২ খ. ১২৮৭ গ. ১২৮২ ঘ. ১৩০৯
৩৩. চর্যাপদে সবচেয়ে বেশি পদ লিখেছেন কাহ্নপা_ কতটি লিখেছেন?
ক. ১২. খ. ১৩ গ. ১৪ ঘ. ১৫
৩৪. কোনটি অসামঞ্জস্যপূর্ণ? বই লেখক
ক. বাংলা নাটকের ইতিহাস অজিত কুমার ঘোষ
খ. ব্যাকরণ মঞ্জুরী মুহাম্মদ এনামুল হক
গ. বাংলা সাহিত্যের কথা ড. মুহম্মদ শহীদুল্লাহ
ঘ. বাংলা সাহিত্যের কথা ড. সুকুমার সেন
৩৫. নাটকের ক্ষেত্রে বাংলা সাহিত্যে প্রথম কোন তথ্যটি সঠিক?
প্রথম নাটক নাট্যকার
ক. সামাজিক নাটক রাম নারায়ণ তর্করত্ন
খ. বিয়োগান্তক নাটক শরৎচন্দ্র
গ. ট্রাজেডী তারাপদ শিকদার
ঘ. ঐতিহাসিক নাটক মধুসূদন
৩৬. জাতীয় কবি কাজী নজরুলের সমাধিতে কবে তার স্ত্রী প্রমিলার সমাধির মাটির মিলন ঘটে?
ক. ২৮ ফেব্রুয়ারি, ২০১১ খ. ১ মার্চ, ২০১১ গ. ২ মার্চ, ২০১১ ঘ. ৪ মার্চ, ২০১১
৩৭. ১৫ মার্চ, ২০১১ দেশের প্রথম চিংড়ি গবেষণা কেন্দ্র কোথায় উদ্বোধন করা হয়?
ক. কুয়াকাটা, পটুয়াখালী খ. মংলা, খুলনা গ. তেজগাঁও, ঢাকা ঘ. বৈটপুর, বাগেরহাট
৩৮. কোনটির অবস্থান সঠিক?
চর অবস্থান
ক. উড়িরচর নোয়াখালী খ. চর শাহাবানী হাতিয়া গ. চর গজারিয়া লক্ষ্মীপুর ঘ. সবগুলো
৩৯. সংবিধানের ক্ষেত্রে ভুল?
ভাগ অনুচ্ছেদ সংখ্যা
ক. ১ম ৫ খ. ২য় ১৮ গ. ৬ষ্ঠ ২৩ ঘ. ১০ম ১
৪০. সংবিধান সংশোধন বিল রাষ্ট্রপতি কতদিনের মধ্যে পাস করবেন?
ক. বিলম্ব করতে পারবেন না
খ. ৭ দিন গ. ১ দিন ঘ. ১৫ দিন
৩৮. কোনটির অবস্থান সঠিক?
চর অবস্থান
ক. উরিরচর নোয়াখালী খ. চর শাহাবান হাতিয়া গ. চর গজারিয়া লক্ষ্মীপুর ঘ. সবগুলো
৩৯. সংবিধানের ক্ষেত্রে ভুল?
ভাগ অনুচ্ছেদ সংখ্যা
ক. ১ম ৫ খ. ২য় ১৮ গ. ৬ষ্ঠ ২৩ ঘ. ১০ম ১
৪০. সংবিধান সংশোধন বিল রাষ্ট্রপতি কতদিনের মধ্যে পাস করবেন?
ক. বিলম্ব করতে পারবেন না খ. ৭ দিন গ. ১ দিন ঘ. ১৫ দিন
৪১. বিশিষ্ট সাহিত্যিকদের প্রথম গ্রন্থ সম্পর্কে ভুল?
সাহিত্যিক গ্রন্থ
ক. শরৎচন্দ্র মন্দির খ. আহসান হাবীব রূপের নেশা গ. নীলিমা ইব্রাহীম বিশ শতকের মেয়ে ঘ. আবুল ফজল চৌচির
৪২. প্রাচীনকালে ভারতবর্ষে একটি যুগ হতো কত বছরে?
ক. ৫ খ. ১৫ গ. ৭ ঘ.১২
৪৩. বাংলা কাব্যসাহিত্যের আধুনিকতার জনক কে?
ক. ঈশ্বরচন্দ্র গুপ্ত খ. মধুসূদন দত্ত গ. রবীন্দ্রনাথ ঠাকুর ঘ. সতেন্দ্রনাথ দত্ত
৪৪. বাংলায় বিভিন্ন শাসনামলে রাজধানী_ এক্ষেত্রে ভুল?
শাসনামল রাজধানী
ক. সুলতানী আমল গৌড় খ. মৌর্য ও গুপ্ত বংশ গৌড় গ.খড়গ একডালা ঘ. লক্ষণ সেন নদীয়া
৪৫. বিভিন্ন নদীর মিলিত স্থান হিসেবে সঠিক_
নদীর নাম মিলিত স্থান
ক. পদ্মা-যমুনা শিবালয় (মানিকগঞ্জ) খ. হালদা-কর্ণফুলী বগুড়া গ. রূপসা-ভৈরব খুলনা ঘ. ব্রহ্মপুত্র-তিস্তা চিলমারী, কুড়িগ্রাম
৪৬. ১৮৫৫ সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা কোন বইটি ক্লাসিক মর্যাদা লাভ করেছে?
ক. শকুন্তলা খ. বর্ণ পরিচয় গ. সীতার বনবাস ঘ. ভ্রান্তিবিলাস
৪৭. প্রাথমিক সহকারী শিক্ষকের নিয়োগকর্তা কে?
ক. থানা শিক্ষা কর্মকর্তা খ. জেলা শিক্ষা কর্মকর্তা গ. প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ঘ. শিক্ষা মন্ত্রণালয়
৪৮. নিচের কোন স্থানটি বাংলাদেশের ছিটমহল?
ক. তিনবিঘা করিডর খ. দহগ্রাম গ. জাফলং ঘ. রৌমারী
৪৯. কোনটি ভুল?
মহাকাব্য রচয়িতা
ক. স্পেন বিজয় -সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী খ. মহাভারত -বাল্মীকি গ. প্রভাস -নবীনচন্দ্র সেন ঘ. পৃথ্বীরাজ- যোগীন্দ্রনাথ বসু
৫০. কোনটি সঠিক?
নাম উপাধি
ক. মালাধার বসু -গুনরাজ খান
খ. মুকুন্দরাম দাস -স্বভাব কবি
গ. শ্রীকর নন্দী -সিথিলার কবি
ঘ. যতীন্দ্রনাথ বাগচি -অনল প্রবাহের কবি
৫১. বাংলাদেশ সংবিধানের কত ধারায় ন্যায়পাল নিয়োগের কথা উল্লেখ আছে?
ক. ৫১ খ. ৪৪ গ. ৭২ ঘ. ৭৭
৫২. শিক্ষা প্রতিষ্ঠানে স্থাপিত প্রথম ভাস্কর্যটির নাম_
ক. রূপসী বাংলা খ. শাবাশ বালাদেশ গ. অপরাজেয় বাংলা ঘ. বিজয় বাংলা
৫৩. বিখ্যাত স্থাপনাগুলো নিয়ে মিথ্যা_
স্থান অবস্থান
ক. ধর্মসাগর দিঘি টাঙ্গাইল খ. আতিয়া জামে মসজিদ টাঙ্গাইল গ. ধনবাড়ি মসজিদ টাঙ্গাইল ঘ. নবরত্ন ওসমানী উদ্যান
৫৪. সতীদাহ প্রথা বাতিল হয়_
ক. ১৯৪০ খ. ১৮২২ গ. ১৮২৯ ঘ. ১৮৫১
৫৫. 'এডাম স্মিথ' সম্পর্কে সত্য_
ক. শ্রম বিভাজন নীতি দেন
খ. অর্থনীতির জনক বলা হয়
গ. লেইস ফেয়ার নীতি দেন
ঘ. সবগুলো সত্য
৫৬. কোনটি মিথ্যা_
নাম ছদ্মনাম
ক. স্বামী কালীকানন্দ অব ধূত
খ. সমরেশ বসু কালকূট
গ. মীর মশাররফ হোসেন দৃষ্টিহীন
ঘ. শেখ আজিজুর রহমান শওকত ওসমান
৫৭. মোজাম্মেল হককে বলা হয়_
ক. শান্তিপুরের কবি খ. জাতীয় মঙ্গলের কবি গ. ক+খ ঘ. ক্লাসিক কবি
৫৮. কোনটি মিথ্যা_
বই লেখক
ক. মানুষের মানচিত্র রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ
খ. কাঁদো নদী কাঁদো সৈয়দ ওয়ালীউল্লাহ
গ. মায়া কাজল জসীম উদ্দীন
ঘ. জননী শওকত ওসমান
৫৯. বাংলা ভাষায় রচিত প্রথম প্রবন্ধ_
ক. বেদান্ত খ. কপাল কুণ্ডলা গ. কথোপকথন ঘ. দিকদর্শন
৬০. নিচের কোন ব্যক্তিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সমাহিত করা হয়?
ক. সৈয়দ আলী আহসান
খ. সৈয়দ ওয়ালীউল্লাহ
গ. শহীদুল্লাহ কায়সার
ঘ. আখতারুজ্জামান ইলিয়াস
৬১. সৈয়দ মুজতবা আলী যে ছদ্মনামে লিখতেন_
ক. সত্যপীর
খ. রায়পিথৌরা
গ. টেকচাঁদ
ঘ. সিতারা
৬২. র‌্যাব কত সালে স্বাধীনতা পুরস্কার পায়?
ক. ২০০৮ খ. ২০১০ গ. ২০১১ ঘ. ২০০৬
৬৩. নজরুল চত্বর কোথায় অবস্থিত_
ক. পশ্চিমবঙ্গ খ. আসানসোল গ. ময়মনসিংহ ঘ. বাংলা একাডেমী
৬৪. পাল বংশ বাংলায় কত বছর রাজত্ব করে?
ক. ১২০০ বছর খ. ৫০০ বছর গ. ৪০০ বছর ঘ. ২০০ বছর
৬৫. এসো হে বৈশাখ_ গানটির রচয়িতা_
ক. সম্রাট আকবর খ. রবীন্দ্রনাথ ঠাকুর গ. ওস্তাদ আলাউদ্দিন খাঁ ঘ. ফেরদৌসী রহমান
৬৬. 'অশনি সংকেত' চলচ্চিত্রের নায়িকা ববিতার আসল নাম কি?
ক. ফরিদা পারভিন খ. বনানী চৌধুরী গ. ফরিদা আক্তার ঘ. পিয়েরী বেগম
৬৭. বাংলাদেশের প্রথম রঙিন চলচ্চিত্র_
ক. চিত্রা নদীর পাড়ে খ. আলী বাবা চলি্লশ চোর গ. মুখ ও মুখোশ ঘ. বাদশা
৬৮. কোনটি মিথ্যা?
পঞ্জিকা প্রকাশকাল
ক. দিকদর্শন ১৭৮০ খ. ঝলক ১৮৮৫ গ. তত্ত্ববোধিনী ১৮৪৩ ঘ. ধূমকেতু ১৯২২
৬৯. কোনটি মিথ্যা?
অঞ্চল নৃত্য
ক. যশোর বল খ. খুলনা ধূপ গ. সিলেট মণিপুরী ঘ. ফরিদপুর ঝুমুর
৭০. বাংলা পিডিয়া (বিশ্বকোষ) প্রকল্পের পরিচালক_
ক. অধ্যাপক জোবায়েদা আরা গুলশান খ. ড. সিরাজুল ইসলাম গ. মাহবুবুল আলম চৌধুরী ঘ. রিপ্টি চিন্টনিশ
৭১. 'পুতুল নাচের ইতিকথা' কার উপন্যাস?
ক. এয়াকুব আলী চৌধুরী
খ. বেগম রোকেয়া
গ. মানিক বন্দ্যোপাধ্যায়
ঘ. মোতাহের হোসেন
৭২. কোনটি কাজী নজরুলের কাব্যগন্থ নয়_
ক. ছায়ানট খ. ঝিঙে ফুল গ. প্রলয় শিখা ঘ. হোম শিখা
৭৩. রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুলকে কোন গ্রন্থ উৎসর্গ করেছেন_
ক. বসন্ত, গীতিনাট্য খ. শেষের কবিতা, উপন্যাস গ. নেমেসিস, কাব্যগ্রন্থ ঘ. বিসর্জন, নাটক
৭৪. কোন ভাষাবিদকে পাকিস্তান সরকার 'প্রাইড অব পারফরম্যান্স' নামের রাষ্ট্রীয় সম্মানে ভূষিত করে?
ক. রামমোহন রায় খ. ড. সুকুমার সেন গ. ড, মুহম্মদ শহীদুল্লাহ ঘ. আবুল ফজল
৭৫. 'ঠক চাচা' চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায়?
ক. মৃত্যুক্ষুধা খ. আলালের ঘরের দুলাল গ, হাজার বছর ধরে ঘ. জোহরা
৭৬. প্রস্তাবিত মগবাজার-মৌচাক-ফ্লাইওভারের দৈর্ঘ্য কত?
ক. ৮.২৫ মি. খ. ৬.২৫ মি. গ. ৮.২৫ কি. মি. ঘ. ৫.৭৫ কি. মি.
৭৭. ২০১১ সালের বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ দলের জার্সির ডিজাইন করেন কে?
ক. হাবীবুল্লাহ আল ইমরান খ. আল আসাদ মীর গ. কাজী হামিদুল হক ঘ. মীর সোহরাব হোসেন
৭৮. 'ব্রি-৫৫' হচ্ছে উচ্চ ফলনশীল_
ক. ধান খ. গম গ. ভুট্টা ঘ. পাট
৭৯. কোনটি সঠিক?
উপজাতি অবস্থান
ক. চাকমা জৈয়ন্তিকা পাহাড় খ. কুকি রাঙামাটি গ. রাজবংশী রাজশাহী ঘ. ত্রিপুরা শেরপুর
৮০. বাংলাদেশে কিশোরী অপরাধ কেন্দ্র কোথায়?
ক. টঙ্গী খ. উত্তরা গ. কোনাবাড়ী ঘ. কোনোটিই নয়
৮১. বাংলাদেশ সর্বপ্রথম কত সালে অলিম্পিক গেমসে অংশ নেয়?
ক. ১৯৭৩ খ, ১৯৮৪ গ. ১৯৭৯ ঘ. ১৯৮৬
৮২. বৃষ্টির পানিতে কোন ভিটামিন থাকে?
ক. ভিটামিন-এ খ. ভিটামিন ই গ. ভিটামিন-বি ঘ. কোনো ভিটামিন থাকে না
৮৩. বাংলাদেশের কোন জেলায় 'বাথান' রয়েছে?
ক. পাবনা খ. রাজশাহী গ. কুষ্টিয়া ঘ. সিরাজগঞ্জ
৮৪. কোন তথ্যটি অসামঞ্জস্যপূর্ণ _(পানি শোধনাগারের জন্য)
অবস্থান নির্মাণকাল
ক. চাঁদনী ১৮৭৫ খ. সোনাকান্দা ১৯২৯ গ. গোদানাইল ১৯৮৯ ঘ. সায়েদাবাদ ২০০২
৮৫. বেসরকারি খাতে বাংলাদেশের সবচেয়ে বড় সার কারখানা_
ক. যমুনা সার কারখানা খ. কাফকো গ. জিয়া সার কারখানা ঘ. কোনোটিই নয়
৮৬. বাংলাদেশের একমাত্র অস্ত্র নির্মাণ কারখানা কোথায়?
ক. নরসিংদী খ. গাজীপুর গ. পতেঙ্গা, চট্টগ্রাম ঘ. পাকশী, পাবনা
৮৭. EPZ নিয়ে মিথ্যা?
ক. ১ম- চট্টগ্রাম EPZ খ. ২য়- ঢাকা EPZ গ. ৪র্থ- কুমিল্লা EPZ ঘ. ৭ম- উত্তরা EPZ
৮৮. বাংলাদেশে ডেঙ্গু জ্বরের একমাত্র চিকিৎসা কেন্দ্র_
ক. ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল খ. মিটফোর্ড হাসপাতাল গ. বারডেম হাসপাতাল ঘ. ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল
৮৯. ভৌগলিক উপনামের ক্ষেত্রে ভুল?
ক. খাগড়াছড়ির দুঃখন খরস্রোতা চেঙ্গী খ. বাংলার শস্য ভাণ্ডারন বরিশাল গ. বাংলার ভেনিসন বরিশাল
ঘ. সাগরকন্যা বলা হয় পঞ্চগড় জেলা
৯০. কোনটি মিথ্যা?
বর্তমান নাম পুরাতন নাম
ক. কুষ্টিয়া নদীয়া খ. যশোর খলিফাবাদ গ. ভোলা শাহবাজপুর ঘ. কক্সবাজার পালকিং
৯১. কুলাউড়া পাহাড়ে কী পাওয়া গেছে?
ক. চীনামাটি খ. কয়লা গ. লালমাটি ঘ. ইউরেনিয়াম
৯২. গণপরিষদে, হস্তলিখিত সংবিধানে সদস্যরা স্বাক্ষর করেন কবে?
ক. ১২ অক্টোবর, ১৯৭২ খ. ১০ এপ্রিল, ১৯৭২ গ. ৪ নভেম্বর, ১৯৭২ ঘ. ১৪ ডিসেম্বর, ১৯৭২
৯৮. ২০০৯ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সেরা ছবি_
ক. গঙ্গাযাত্রা খ. মনপুরা গ. বৃত্তির বাইরে ঘ. চাঁদের মতো বউ
৯৯. সার্কভুক্ত কোন দেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি বেশি?
ক. ভারত খ. পাকিস্তান গ. শ্রীলঙ্কা ঘ. নেপাল
১০০. বাংলাদেশের ১ম টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের নাম_
ক. বঙ্গবন্ধু শেখ মুজিব টেক্সটাইল বিশ্ববিদ্যালয় খ. বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়
গ. শেখ ফজিলাতুন্নেছা টেক্সটাইল বিশ্ববিদ্যালয়
ঘ. শহীদ জিয়াউর রহমান টেক্সটাইল বিশ্ববিদ্যালয়
উত্তরমালা : ৩২.গ ৩৩.খ ৩৪.ঘ ৩৫.ক ৩৬.ক ৩৭. ঘ  ৩৮.ঘ ৩৯.ক ৪০.খ ৪১.খ ৪২.ক ৪৩.খ ৪৪.গ ৪৫.খ ৪৬. খ ৪৭. ক ৪৮.খ ৪৯. খ ৫০.ক ৫১.ঘ ৫২. গ ৫৩. ঘ ৫৪.গ ৫৫.ঘ ৫৬.ঘ ৫৭.গ ৫৮.গ উ: (সুফিয়া কামাল) ৫৯.ক ৬০.ক ৬১. কখগ (ঘ-ডাকনাম) ৬২.ঘ ৬৩.ঘ ৬৪.গ ৬৫.খ ৬৬.গ ৬৭.গ ৬৮.ক (উ:১৮১৮) ৬৯.ঘ ৭০.খ ৭১.গ ৭২.ঘ ৭৩.ক ৭৪.গ ৭৫.খ ৭৬.গ ৭৭.ক ৭৮.ক ৭৯.খ ৮০.গ ৮১.খ ৮২.গ ৮৩.ক ঘ ৮৪.ক ৮৫.খ ৮৬. খ ৮৭. ঘ ৮৮. ঘ ৮৯. ঘ (উ: পটুয়াখালী) ৯০.খ (উ: খলিফাবাদ) ৯১.ঘ ৯২.ঘ ৯৩.ক খ গ (অপসারণ) ৯৪.খ ৯৫.গ ৯৬.ক ৯৭.ক ৯৮.খ ৯৯.ক ১০০.খ।
আলাউদ্দিন চৌধুরী
পরীক্ষক : কুমিল্লা বোর্ড ও জাতীয় বিশ্ববিদ্যালয়
ভর্তিচ্ছু প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য জীববিজ্ঞান দ্বিতীয়পত্র (প্রাণিবিজ্ঞান)-এর মানবদেহ অধ্যায়ের রক্ত ও রক্তসংবহনতন্ত্রের ওপর বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর উপস্থাপন করা হলো।
জীববিজ্ঞান দ্বিতীয়পত্র (প্রাণিবিজ্ঞান)
১.    রক্তের কাজ নয় কোনটি?
ক. দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ     খ. হরমোন পরিবহন গ. PH নিয়ন্ত্রণ ঘ. অনুভূতি পরিবহন
২. মানবদেহের রক্তসঞ্চালন প্রক্রিয়ার আবিষ্কারক কে?
ক. মেন্ডেল    খ. গ্যালিলিও গ. গেলেন    ঘ. হার্ভে
৩. এন্টিবডি তৈরি করে_
ক. শ্বেতরক্তকণিকা খ. হিমোগ্লোবিন গ. লিম্ফোসাইট ঘ. মনোসাইট
৪. রক্তনালী অনুপস্থিত
ক. আবরণীকলাতে খ. যোজককলাতে গ. পেশিকলাতে ঘ. স্নায়ুকলাতে
৫. হেপারিন তৈরি করে
ক. নিউট্রোফিল    খ. বেসোফিল গ. নিউকোসাইট    ঘ. ইনসুলিন
৬.    যে শিরা ব্যতীত নিম্নের সবগুলো দূষিত রক্ত বহন করে
ক. বৃক্কীয় শিরা খ.পালমোনারী শিরা গ. যকৃত শিরা ঘ. পালমোনারী শিরা
৭.    প্লাজমা প্রোটিন নয় কোনটি?
ক. ফিব্রিনোজেন    খ. বিলিরুবিন গ. অ্যালবুমিন    ঘ. গ্লোবিউলিন
৮.    হৃৎপিণ্ডে রক্ত সরবরাহ করে কোনটি?
ক. রেনাল ধমনী খ. বহিঃক্যারোটিড ধমনী গ. মেসেন্টারিক ধমনী    ঘ. করোনারী ধমনী
৯.    কোনটি রক্ত জমাট বাঁধতে দেয় না?
ক. হেপারিন    খ. এড্রেনালিন গ. ইনসুলিন    ঘ. বিলিরুবিন
১০. রক্তের PH নিয়ন্ত্রণ কীসের ওপর নির্ভর করে?
ক. ইন্টিজেন    খ. এন্টিবডিু    গ. বাপার    ঘ. রক্তের গ্রুপ
১১. লোহিত রক্তকণিকার উৎপত্তিস্থল নয়_
ক. অস্থিমজ্জা    খ. হৃৎপিণ্ড গ. যকৃত    ঘ. প্লীহা
১২.    লাল অস্থিমজ্জায় তৈরি হয়_
ক. লোহিত রক্তকণিকা খ. শ্বেত রক্তকণিকা গ. রক্ত অনুচক্রিকা ঘ. উপরের সবই
১৩.     হেপাটিক ধমনী একটি শাখা
ক. মহাধমনীর খ. পালমোনারী ধমনীর গ. মেসেন্টারিক ধমনীর    ঘ. সিলিয়াক ধমনীর
১৪. রক্তের PH
ক. ৪.৫-৮.০ খ. ৭.৩৬-৭.৪৫ গ. ৭.০-৮.০ ঘ. ৬.০-৭.০
১৫.    কোনটি উচ্চ রক্তচাপজনিত রোগ নয়?
ক. স্ট্রোক
খ. টিউবারকুলোসিস
গ. সাব-অ্যারাকনয়েড হেমোরেজ
ঘ. মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন
১৬. হৃদস্পন্দন বৃদ্ধি পায় কোনটির দ্বারা?
ক. ভ্যাগাস স্নায়ু
খ. পাকস্থলির সংকোচন-প্রসারণ
গ. লোহিত রক্তকণিকার সংখ্যা
ঘ. সিমপ্যাথেটিক স্নায়ু
১৭.    ফিব্রিনোজেন যেখানে তৈরি হয়_
ক. অগ্ন্যাশয়    খ. যকৃত গ. শুক্রাশয়    ঘ. প্লীহা
১৮.    কণিকাবিহীন রক্তের জলীয় অংশকে বলে_
ক. প্লাজমা    খ. লসিকা গ. সিরাম    ঘ. গ্লোবিন
১৯.    রক্তের আপেক্ষিক গুরুত্ব_
ক. ১.৫০ খ. ০.৮০ গ. ২.০ ঘ. ১.০৬৫
২০. নিউক্লিয়াসবিশিষ্ট লোহিত কণিকা কোন প্রাণীতে থাকে?
ক. গিনিপিগে খ. ব্যাঙে গ. মানুষে ঘ. আরশোলায়
২১.    পূর্ণ বয়স্ক ও সুস্থ মানুষের হৃদস্পন্দন_
ক. প্রতি সেকেন্ডে ৭২ বার    খ. প্রতি ঘণ্টায় ৭২ বার গ. প্রতি মিনিটে ৭২ বার    ঘ. প্রতি মিনিটে ১২০ বার
২২.    একজন পূর্ণ বয়স্ক সুস্থ মানুষের দেহে রক্তের পরিমাণ_
ক. ৮-১০ লিটার খ. ৩-৫ লিটার গ. ৫-৬ লিটার ঘ. ৭-৮ লিটার
২৩. লিম্ফোসাইট নামক শ্বেতকণিকা যেখানে তৈরি হয়_
ক. ফুসফুস    খ. অস্থিমজ্জা গ. বৃক্ক    ঘ. লসিকা গ্রন্থি
২৪. রক্ত জমাট বাঁধার জন্য কোনগুলোর প্রয়োজন নেই?
ক. হেপারিন    খ. অনুচক্রিকা গ. ফিব্রিনোজেন    ঘ. ইনস্যুলিন
২৫. শ্বসন জটিলতা হতে পারে কোনটির জন্য?
ক. বায়ুদূষণ    খ. পানিদূষণ গ. শব্দদূষণ    ঘ. মাটিদূষণ
২৬. হৃৎপিণ্ডের অলিন্দের সিস্টোলের সময়কাল কত?
ক. ০.৩ সেকেন্ড খ. ০.২ সেকেন্ড গ. ০.১ সেকেন্ড ঘ. ০.৭ সেকেন্ড
২৭. লসিকার আপেক্ষিক গুরুত্ব_
ক. ১.০১২    খ. ১.০১৩ গ. ১.০১৪    ঘ. ১.০১৫
২৮. শিশুদের রক্তে লিম্ফোসাইটের সংখ্যা বয়স্কদের তুলনায়_
ক. কম খ. বেশি গ. সমান ঘ. অর্ধেক
২৯. যে দুটি শিরা মিলিত হয়ে 'ইন্নমিনেট শিরা' গঠিত হয় তার মধ্যে একটি হলো
ক. সাবক্লেভিয়ান শিরা    খ. এজাইগোস শিরা গ. এক্সিলারী শিরা ঘ. সিফালিক শিরা
৩০. প্রাণীর লোহিত রক্তকণিকা পরিষ্কার পানিতে ডুবালে
ক. স্বাভাবিক থাকে খ. সংকুচিত হয় গ. স্ফীত হয়ে ফেটে যায়    ঘ. সম্পূর্ণ বিলীন হয়ে যায়
৩১. ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া
ক. শুধুমাত্র নিউট্রোফিল করে    খ. শ্বেতকণিকা করে গ. ব্যাসোফিল করে    ঘ. মনোসাইট কখনো করে না
৩২. হৃৎপিণ্ডের অলিন্দের ডায়াস্টোল দশার সময়কাল
ক. ০.৭ সেকেন্ড খ. ০.৮ সেকেন্ড গ. ০.৩ সেকেন্ড ঘ. ০.১ সেকেন্ড
৩৩. অন্ত্রের সংকোচন-প্রসারণকে বলে
ক. সিস্টোল খ. ০.৮ ডায়াস্টোল গ. পেরিস্টালসিস ঘ. উপরের সবগুলোই
৩৪. ট্রাইকাস্পিড বাল্ব থাকে_
ক. ফুসফুসীয় ধমনীর মূলে    খ. বাম অলিন্দে গ. ডান অলিন্দে ঘ. বাম নিলয়ে
৩৫. হৃদপেশিতে স্নায়ু জালিকাকে বলা হয়
ক. ব্রাকিয়াল প্লেক্সাস    খ. সাইয়াটিক প্লেক্সাস গ. কার্ডিয়াক প্লেক্সাস    ঘ. সোলার প্লেক্সাস
৩৬. অক্সিজেনযুক্ত রক্ত বহন করে
ক. ইলিয়াক শিরা খ. মহাশিরা গ. পালমোনারী শিরা    ঘ. করোনারী ধমনী
৩৭. হৃৎপিণ্ডের প্রকোষ্টগুলোর সংকোচন প্রক্রিয়াকে বলে
ক. সিস্টোল খ. ডায়াস্টোল গ. পেরিস্টালসিস ঘ. উপরের সবগুলোই
৩৮. ধমনীতে থাকে
ক. পাতলা প্রাচীর ও নিম্ন রক্তচাপ খ. পুরু প্রাচীর ও উচ্চ রক্তচাপ গ. পাতলা প্রাচীর ও উচ্চ রক্তচাপ ঘ. পুরু প্রাচীর ও নিম্ন রক্তচাপ
৩৯. মানুষের ভ্রূণ অবস্থায় প্লীহার গুরুত্বপূর্ণ কাজ
ক. নতুন রক্তকণিকা তৈরি করা
খ. শ্বেতকণিকা তৈরি করা
গ. অনুচক্রিকা তৈরি করা
ঘ. কোনোটিই নয়।
৪০. সিস্টোলের শুরুতে অলিন্দ নিলয় কপাটিকা বন্ধের সময় যে শব্দ হয়_
ক. লাব খ. ডাব গ. মারমার ঘ. মেলোডী
[চলবে]
উত্তরমালা : ১.ঘ ২.ঘ ৩.গ ৪.ক ৫.খ ৬.খ ৭.খ ৮.ঘ ৯.ক ১০.গ ১১.খ ১২.ঘ ১৩.ঘ ১৪.খ ১৫.খ ১৬.ঘ ১৭.খ ১৮.ক ১৯.ঘ ২০.খ ২১.গ ২২.গ ২৩.ঘ ২৪.কখ ২৫.ক ২৬.গ ২৭.ঘ ২৮.খ ২৯.ক ৩০.গ ৩১.খ ৩২.ক ৩৩.গ ৩৪.গ ৩৫.গ ৩৬.গ ৩৭.ক ৩৮.খ ৩৯.ক ৪০.ক
সুত্র: ঢাকা, বৃহস্পতিবার, ১১ আগষ্ট ২০১১, বাংলাদেশ প্রতিদিন
লেখক: ইশতিয়াক ইমন
বাবা-মায়ের একমাত্র সন্তান আদিবা। ছোটবেলা থেকেই মেধাবী মেয়ে। পঞ্চম, অষ্টম শ্রেণীতে বৃত্তিসহ এস.এস.সি এবং এইচ.এস.সিতে রেজাল্ট সর্বোচ্চ। মেয়ে এবং বাবা মা’র তারপরও দুশ্চিন্তার শেষ নেই। কারণ মেয়ের ছোটবেলা থেকেই স্বপ্ন ডাক্তারী পড়বে। ঘনিয়ে আসছে মেডিক্যালের ভর্তি পরীক্ষা। প্রস্তুতি বেশ ভালো থাকলেও কোন অজানা টেনশনে যেন সব গুলিয়ে যাচ্ছে। তবুও বেশ ভালো করবে বলে সামনে এগিয়ে যাচ্ছে আদিবা। আদিবার মতো কয়েক হাজার শিক্ষার্থী ইতিমধ্যে নিজেকে মেডিক্যাল কলেজের ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুত করতে মরিয়া। আগামী ২৩ সেপ্টেম্বর সরকারি বেসরকারি সকল মেডিক্যাল কলেজগুলোর ভর্তি পরীক্ষা একযোগে অনুষ্ঠিত হইবে ২০১১-২০১২ শিক্ষাবর্ষে এমবিবিএস  ও বিডিএস কোর্সের ভর্তি যুদ্ধের জন্য শিক্ষার্থীরা নিজেকে বেশ ভালোভাবে প্রস্তুত করে নিচ্ছে।
মেডিক্যাল কলেজগুলোতে শিক্ষার্থীদের ক্রমবর্ধমান চাহিদার পরিপ্রেক্ষিতে এ বছর থেকে সকল সরকারি এবং বেসরকারি মেডিক্যাল কলেজগুলোর বর্তমান আসন সংখ্যার ওপর ১০ শতাংশ আসন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া বর্তমান মেডিক্যাল কলেজগুলোর পাশাপাশি নতুন করে আরও তিনটি সরকারি এবং একটি বেসরকারি মেডিক্যাল কলেজ চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সেক্টরে দক্ষ জনশক্তি গড়তে নতুন কলেজ চারটি ৫০টি করে মোট ২০০ শিক্ষার্থীর মেডিক্যালে পড়ার স্বপ্নকে বাস্তবায়িত করবে। নানা ঝামেলা এবং হয়রানিকে অবসান ঘটাতে প্রথমবারের মত এ বছর ভর্তি ফরম থেকে শুরু করে জমা নেয়া কার্যক্রম অনলাইনে পরিচালনার উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
দেশে বর্তমানে নতুন তিনটি সরকারি মেডিক্যাল কলেজসহ ২১টি সরকারি মেডিক্যাল কলেজসহ ২১টি সরকারি মেডিক্যাল কলেজ রয়েছে। আর নতুন বেসরকারি ১টিসহ মোট বেসরকারি মেডিক্যাল কলেজ রয়েছে ৪৫টি। দেশে বর্তমানে সরকারি ১৮টি মেডিক্যাল কলেজ শিক্ষার্থী ভর্তির কার্যক্রম চালাচ্ছে। যাতে মোট আসন সংখ্যা রয়েছে ২ হাজার ৪৬৫টি। এর সাথে এবার যুক্ত হবে আরও ১০ শতাংশ বর্ধিত আসনসহ নতুন তিনটি কলেজের ১৫০টি আসন। বেসরকারি ৪৫টি মেডিক্যাল কলেজে ভর্তির আসন রয়েছে ৩ হাজার ৪০০টি। যার সাথে নতুন করে ১০ শতাংশ বৃদ্ধি করা হবে। এছাড়া ঢাকা ডেন্টাল কলেজসহ রাজশাহী ও চট্টগ্রাম মেডিক্যাল কলেজ সংযুক্ত ডেন্টাল ইউনিটে বিডিএস কোর্সে বর্তমানে আসন সংখ্যা রয়েছে ২১৮টি। যা ১০ শতাংশ বৃদ্ধির ফলে ২৪০ আসনে উন্নীত হবে। নতুন করে ডেন্টাল-এ পড়াশুনার জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজে ৫০ আসনের একটি ডেন্টাল অনুষদের অনুমোদন দেয়া হয়েছে। এছাড়া বেসরকারি ১৩টি ডেন্টাল কলেজে মোট আসন রয়েছে ৭৬৫টি।
মেডিক্যাল পড়াশুনার জন্য দেশের শীর্ষ অবস্থানে রয়েছে সরকারি ঢাকা মেডিক্যাল কলেজ। ১৯৪৬ সালে প্রতিষ্ঠিত দেশের গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানটিতে রয়েছে চাহিদার তুলনায় সামান্য সংখ্যক আসন। প্রতিবারই ভর্তি যুদ্ধে একটি আসনে ভর্তির জন্য শতাধিক শিক্ষার্থী পরীক্ষা দিয়ে থাকে। এছাড়া শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল, রাজশাহী মেডিক্যাল কলেজ, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ, শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল বরিশাল, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল, সরকারি মেডিক্যাল কলেজগুলোর মধ্যে অন্যতম। ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের পছন্দের তালিকায় এসব কলেজগুলো থাকে বলে শিক্ষার্থীরা জানান।
সরকারি মেডিক্যাল কলেজগুলোতে শিক্ষা ব্যয় অনেক কম হলেও বেসরকারি মেডিক্যাল কলেজগুলোতে পড়াশুনা অনেকটা মধ্যবিত্ত ও নিম্নবিত্তর জন্য আকাশ ছোঁয়া ব্যাপার। যে কারণে সরকারি কোন মেডিক্যাল কলেজে সুযোগ না হলে অনেক মেধাবীর ডাক্তার হওয়ার স্বপ্ন স্বপ্নই থেকে যায়। এদিকে বেশ কিছু বেসরকারি মেডিক্যাল কলেজের শিক্ষার্থীর সাথে কথা বলে জানা যায়-বেসরকারি মেডিক্যাল কলেজগুলোতে সীমিত আসন সংখ্যায় শিক্ষার্থী ভর্তি করানো হলেও কিছু প্রতিষ্ঠান এ ব্যাপারে মোটা অংকে উেকাচ-এর বিনিময়ে শিক্ষার্থী ভর্তি করিয়ে থাকে। ইতিপূর্বে এমবিবিএস এবং বিডিএস ভর্তি পরীক্ষা পৃথকভাবে অনুষ্ঠিত হলেও এবার তা এক সাথেই হবে। পরীক্ষা দুটির পদ্ধতি একই হওয়ার কারণে কোন সমস্যা হবে না বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে। মেডিক্যাল ভর্তিচ্ছুক কিছু শিক্ষার্থীর সাথে কথা বলে জানা গেছে অনলাইনে ভর্তি ফরম পাওয়া ও জমা দেয়া যাবে বলে তারা বেশ স্বস্তি বোধ করছেন। ইতিপূর্বে ভর্তি প্রক্রিয়া দেখে তারা বেশ শংকিত থাকলেও সে ভয় তাদের কেটে গেছে। পরীক্ষার প্রস্তুতি হিসেবে  ইতিমধ্যে বেশির ভাগ শিক্ষার্থী কোচিং পদ্ধতিতে ও বাসায় টিউটর শিক্ষক দিয়ে পড়াশুনা করছে। এছাড়া রাজধানীর প্রথমসারির একটি বেসরকারি মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায় বেশ ভালো ভাবেই তার পড়াশুনা চলেছে। তবে ব্যয় সাপেক্ষে শিক্ষা জীবনের অনেক কিছু থেকেই নিজেকে বঞ্চিত বলে মনে করেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়গুলো নজরে নিলে আরও বেশির ভাগ শিক্ষার্থী বেসরকারি মেডিক্যাল কলেজে ভর্তিতে আগ্রহী হবে বলে মনে করেন। নামপ্রকাশে অনিচ্ছুক একটি বেসরকারি  বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা জানান- বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে আমরা শিক্ষার্থীকে অনেক কিছুই দিই। কিন্তু তা তার প্রাপ্যের অনেক কম। এছাড়া গরীব মেধাবীদের জন্য প্রত্যেকটি প্রতিষ্ঠানে বিশেষ কিছু আসন বরাদ্দের জন্যও এ কর্মকর্তা যথাযথ কর্তৃপক্ষের নিকট আবেদন জানান।
ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের সাথে বেশ উদ্বিগ্ন রয়েছেন তার অভিভাবকেরা। বেশ কিছু অভিভাবকের সাথে আলাপকালে তারা জানান, সন্তানকে নিয়ে প্রত্যেক বাবা মায়েরই স্বপ্ন থাকে। কিন্তু বাস্তবতায় সে স্বপ্ন অনেক কঠিন হয়ে দাঁড়ায়। স্বপ্ন আছে সন্তানকে ডাক্তার হিসেবে দেখব কিন্তু এত পরিশ্রম করার পরেও যদি দেখি কোন সরকারি মেডিক্যালে সুযোগ পায়নি তবে স্বপ্নকে স্বপ্ন হিসেবেই রেখে দিতে হবে। কেননা বেসরকারি মেডিক্যাল কলেজে পড়ানোর মত অর্থের যোগান দিতে পারব না। অনেক অভিভাবকই বলেন সরকারের উচিত মেডিক্যাল কলেজের সংখ্যা বাড়ানো যাতে করে মেধাবী অনেক মুখকেই তার স্বপ্ন থেকে দূরে সরে যেতে না হয়।
ঢাকা মেডিক্যাল কলেজের শিক্ষার্থী পড়শী আক্তার বলেন-দেশের শীর্ষ বিদ্যাপীঠে পড়তে পেরে নিজেকে ধন্য মনে করছি। নতুন ভর্তিচ্ছুকদের জন্য শুধু এতটুকু বলব ভয়কে জয় করে নিজের সামর্থ্য অনুযায়ী পড়াশুনা করে টেনশন ফ্রি পরীক্ষা দিলে অবশ্যই সফলতা আসবে। পরীক্ষার পূর্বে অতিরিক্ত মাত্রার টেনশনের কারণে অনেকেরই  ফলাফল ভালো হয় না। তাই সকলকে বলব ভয়ভীতি বাদ দিয়ে ভালো ভাবে পরীক্ষা দিতে হবে। মোবাইল কোম্পানী টেলিটকের মাধ্যমে নির্দিষ্ট পরিমাণ টাকার বিনিময়ে ফরম পাওয়া যাবে। ভালো প্রতিষ্ঠানে ভর্তির আশায় অনেক শিক্ষার্থীই দ্বিতীয়বার মতো পরীক্ষা দিয়ে থাকে। তাদের ঠেকাতে স্বাস্থ্য অধিদপ্তর বিশেষ ব্যবস্থা নেবে বলে জানানো হয়েছে। ঐ সব পরীক্ষার্থীর প্রাপ্ত নম্বর থেকে ৫ নম্বর কমিয়ে কাউন্ট করার মত বিষয় যুক্ত হতে পারে। ইতিপূর্বে ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় এ রকম ব্যবস্থা নেয়া হয়েছে।
সুত্র: ইত্তেফাক
বছর ঘুরে আবার প্রকাশিত হয়েছে এইচএসসি পরীক্ষার ফলাফল। আর কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যাবে স্নাতক পর্যায়ের ভর্তি পরীক্ষা। ভর্তি পরীক্ষায় শুরুতেই সকলের পছন্দের শীর্ষে থাকে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো। এখন আবার ভর্তি প্রক্রিয়ার অনেকটাই অনলাইনে সম্পন্ন হয়ে থাকে। তাই এই সময়ে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ওয়েবের তথ্যগুলো জেনে রাখা খুব প্রয়োজন। শীর্ষস্থানীয় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ওয়েব তথ্য নিচে দেয়া হলো।
ঢাকা বিশ্ববিদ্যালয় (www.univdhaka.edu)
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটের ঠিকানা এটি। এই সাইটেই বিশ্ববিদ্যালয়ের নানান তথ্য, ভর্তি সংক্রান্ত তথ্য, বিজ্ঞপ্তি সবই রয়েছে। সাইটের উপরের দিকে ৮টি ট্যাব এবং সাইটের বাম পাশে ১৭ টি ট্যাবের মাধ্যমে সব ধরনের তথ্য পাওয়া যাবে। ভর্তি তথ্যের জন্য উপরের ট্যাবগুলোর মধ্যে রয়েছে Admission নামের বিশেষ ট্যাব। তাছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, সহশিক্ষা, বিভিন্ন অনুষদ ও প্রতিষ্ঠানের বর্ণনা, শিক্ষক, প্রাক্তণ শিক্ষার্থী সংক্রান্ত তথ্য, সবই রয়েছে এই সাইটে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (www.juniv.edu)
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সম্পর্কে নানান তথ্য নিয়ে তৈরি করা হয়েছে এই অফিসিয়াল সাইট।  এই সাইটেও বিশ্ববিদ্যালয় সম্পর্কিত নানান তথ্য, অনুষদ ও বিভাগ, প্রসাশন, ক্যাম্পাস জীবন, আবাসিক হলগুলোর বর্ণনা- সবই রয়েছে এখানে। আর ভর্তিচ্ছুদের জন্য ভর্তি তথ্য, নোটিশ- এসব তথ্যও রয়েছে এখানে।
রাজশাহী বিশ্ববিদ্যালয় (www.ru.ac.bd)
দেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েব ঠিকানা এটি। এখানেও বিশ্ববিদ্যালয় সম্পর্কিত নানান তথ্যের পাশাপাশি রয়েছে ভর্তি সংক্রান্ত সব তথ্য। ভর্তি ফরম ও অনলাইনে পাওয়া যাবে এখান থেকেই। সাইটের শুরুতেই সর্বশেষ সব সংবাদের লিংক পাওয়া যাবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (www.cu.ac.bd)
ভর্তিচ্ছুদের জন্য আরেক পাবলিক বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল সাইট এটি। এই সাইটে শুরুতেই রয়েছে বিশ্ববিদ্যালয় পরিচিতি। আর তার পরে বাম পাশে ট্যাবের মধ্যেই রয়েছে ভর্তিচ্ছুদের জন্য ট্যাব। এখান থেকে সব ধরনের ভর্তি তথ্য, প্রসপেক্টাস, অনলাইন ফরম- সবই পাওয়া যাবে।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (www.sust.edu)
তুলনামূলকভাবে নতুন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের রয়েছে একটি গোছানো ওয়েবসাইট। এই সাইট থেকেই বিশ্ববিদ্যালয় সম্পর্কিত সব তথ্য পেতে পারেন আগ্রহী যে কেউ। আর ভর্তিচ্ছুদের জন্যও স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের প্রয়োজনীয় সব তথ্য রয়েছে এই সাইটে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (www.jnu.ac.bd)
পাবলিক বিশ্ববিদ্যালয়ের তালিকায় আরো একটি নাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট এটি। এই সাইটে বেশ চমত্কারভাবে সাজানো রয়েছে বিশ্ববিদ্যালয়ের নানান তথ্য। আর এর মূল পাতাতেই রয়েছে নতুন সব খবরাখবর। সর্বশেষ সব তথ্য, নোটিশ- এসব পাওয়া যাবে হোম পেজেই।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (www.buet.ac.bd)
বাংলাদেশের প্রকৌশল বিষয়ক শিক্ষার শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের নাম বুয়েট। বুয়েটের নানান তথ্য নিয়ে এই সাইটের উপরের দিকে রয়েছে ১০টি এবং বাম পাশে রয়েছে মোট ১৩ টি ট্যাব। এর Admission ট্যাব থেকেই পাওয়া যাবে ভর্তি সংক্রান্ত সব ধরনের তথ্য।
অন্যান্য বিশ্ববিদ্যালয়
এসব ছাড়াও রয়েছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (www.ruet.ac.bd), চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (www.cuet.ac.bd), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (www.kuet.ac.bd)। আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তির নানান তথ্য পেতে রয়েছে www.nu.edu.bd।