নন্দিত লেখক হুমায়ূন আহমেদ আর নেই। ক্যান্সার নিয়ে চিকিৎসাধীন অবস্থায় যুক্তরাষ্ট্রের বেলভ্যু হাসপাতালে বাংলাদেশ সময় রাত ১১টায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি রাজিউন)। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সারাদেশে শোকের ছায়া নেমে আসে। টিভি চ্যানেলগুলো নিয়মিত অনুষ্ঠান বন্ধ করে হুমায়ূন আহমেদের ওপর বিশেষ অনুষ্ঠান প্রচার করতে থাকে।
সেখানে কবি, সাহিত্যিক এবং শুভান্যুধায়ীরা এসে হুমায়ূন আহমেদের স্মৃতিচারণ করেন। রাষ্ট্রপতি জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। বাংলা সাহিত্যের জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদের বয়স হয়েছিল ৬৪ বছর। ১৯৪৮ সালে নেত্রকোনা জেলায় জন্ম হয়েছিল তার। স্ত্রী মেহের আফরোজ শাওন, ছোটভাই মুহম্মদ জাফর ইকবাল, বন্ধু মাজহারুল ইসলামের সঙ্গে ড. মোমেনও মৃত্যুর সময় হাসপাতালে ছিলেন।ক্যান্সারের চিকিৎসা নিতে যুক্তরাষ্ট্র যাওয়ার পর একুশে পদকজয়ী হুমায়ূনকে জাতিসংঘে বাংলাদেশ মিশনের উপদেষ্টা নিয়োগ করে সরকার।হুমায়ূন যে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন, তা বুধবারই চিকিৎসকরা জানিয়েছিলেন। বৃহদান্ত্রে ক্যান্সার ধরা পড়ার পর গত বছরের ১৪ সেপ্টেম্বর চিকিৎসার জন্য নিউইয়র্কে যান হুমায়ূন আহমেদ। সেখানে মেমোরিয়াল স্লোয়ান-কেটরিং ক্যান্সার সেন্টারে চিকিৎসা নিতে শুরু করেন তিনি। দুই পর্বে মোট ১২টি কেমো থেরাপি নেয়ার পর ১২ জুন বেলভ্যু হাসপাতালের অনকোলজি বিভাগের প্রধান ডা. জেইন এবং ক্যান্সার সার্জন জজ মিলারের নেতৃত্বে হুমায়ূন আহমেদের দেহে অস্ত্রোপচার হয়।অস্ত্রোপচারের পর ১৯ জুন বাসায় ফিরেছিলেন এই লেখক। স্ত্রী শাওনসহ সন্তানদের নিয়ে কুইন্সে একটি ফ্ল্যাট ভাড়া করে থাকছিলেন তিনি।বাসায় ফিরলেও অবস্থার অবনতি ঘটলে পুনরায় বেলভ্যু হাসপাতালে নেয়া হয় তাকে। ২১ জুন তার দ্বিতীয় অস্ত্রোপচার হয়। এরপর গত কয়েকদিন ধরে হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ছিলেন তিনি। অস্ত্রোপচারের আগে পরিবার-আত্মীয়স্বজন ও বন্ধুদের সঙ্গে সময় কাটাতে ১১ মে দেশে আসেন হুমায়ূন। দেশে ২০ দিন অবস্থানের পুরোটা সময় গাজীপুরে নিজের গড়া নুহাশ পল্লীতে কাটিয়েছিলেন তিনি।১৯৪৮ সালে জš§ নেয়া হুমায়ূন বিশ্ববিদ্যালয় জীবনেই লেখালেখি শুরু করে সাহিত্য সমালোচকদের মনোযোগ আকর্ষণ করেন। নন্দিত নরকে তার প্রথম প্রকাশিত উপন্যাস। এরপর শঙ্খনীল কারাগার, রজনী, এপিটাফ, পাখি আমার একলা পাখি, ফেরা, নিষাদ, দারুচিনি দ্বীপ, নির্বাসন, অমানুষ, রূপালী দ্বীপ, শুভ্র, দূরে কোথাও, মন্দ্রসপ্তক, বাদশাহ নামদার, সাজঘর, বাসর, নৃপতির মতো পাঠক হƒদয় জয় করা উপন্যাস আসে তার লেখনীতে।
মুক্তিযুদ্ধ নিয়ে তিনি লিখেছেন জ্যোৎøা ও জননীর গল্প, ১৯৭১, সূর্যের দিনের মতো উপন্যাস। হুমায়ূনসৃষ্ট মিসির আলী ও হিমু হয়ে উঠে পাঠকদের প্রিয় চরিত্র। অনন্ত নক্ষত্র বীথি, ইরিনার মতো কয়েকটি কল্পবিজ্ঞান কাহিনীও লিখেছেন তিনি।হুমায়ূন তার প্রধানত সংলাপনির্ভর উপন্যাসমালায় মধ্যবিত্তের জীবনের নিস্পন্দ রোমান্টিকতাকে নিখুঁতভাবে তুলে এনেছেন বলে সাহিত্য সমালোচকদের মত।তাকে নিয়ে কবি শামসুর রাহমান লিখেছেন, ‘অনেক উৎকৃষ্ট রচনাই অত্যন্ত জনপ্রিয়। হুমায়ূন আহমেদ আমাদের সস্তা চতুর্থ শ্রেণীর লেখকদের হাত থেকে মুক্তি দিয়েছেন।’উপন্যাসের পর নাটক লেখায় হাত দেন হুমায়ূন। এ নিয়ে ব্যস্ত হয়ে ওঠায় অধ্যাপনা ছেড়ে দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়নের এই শিক্ষক।’৮০-এর দশকে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত ‘এইসব দিনরাত্রি’ দিয়ে জনপ্রিয়তার শিখরে পৌঁছে যান তিনি। এরপর বহুব্রীহি, অয়োময়, কোথাও কেউ নেই, নক্ষত্রের রাতের মতো জনপ্রিয় নাটকও আসে তার হাত দিয়ে।
নাটক লেখার একপর্যায়ে নির্দেশনায়ও নামেন হুমায়ূন। নাটক নির্দেশনায় হাত পাকিয়ে নামেন চলচ্চিত্র পরিচালনায়। আগুনের পরশমণি দিয়ে শুরু করে শ্রাবণমেঘের দিন, দুই দুয়ারী, চন্দ্রকথা, শ্যামলছায়ার মতো চলচ্চিত্র নির্মাণ করেন তিনি। মুক্তিযুদ্ধভিত্তিক আগুনের পরশমণি কয়েকটি শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিল।নেত্রকোনার মোহনগঞ্জের কুতুবপুর গ্রামে নানাবাড়িতে হুমায়ূনের জš§, যার ডাকনাম কাজল। তার বাবা পুলিশ কর্মকর্তা ফয়জুর রহমান মুক্তিযুদ্ধে শহীদ, মা আয়েশা ফয়েজ।
হুমায়ূন প্রথম বিয়ে করেন ১৯৭৩ সালে গুলতেকিনকে। তাদের তিন সন্তান হলেন নোভা, শীলা ও বিপাশা। ২০০৫ সালে গুলতেকিনের সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর বিয়ে করেন শাওনকে। এই দম্পতির দুই সন্তান নিষাদ ও নিনীত।
মন আর মতের মিল না হলে আর যাই হোক, সংসার টেকে না। 'মিশন ইম্পোসিবল' সম্পন্ন করা টম ক্রুজও তা সম্ভব করে দেখাতে পারেননি। সমপ্রতি ক্রুজের সঙ্গে সাড়ে পাঁচ বছরের দাম্পত্য জীবনের ইতি টানতে আদালতে আবেদন করেন স্ত্রী কেটি হোমস।
প্রেমের মধুর সময়ে তাদের মনের মিলটা ঠিকই ছিল। কিন্তু ভালোবেসে ঘর বাঁধার পরপরই দাম্পত্য কলহ শুরু হয়ে যায়। যে কারণে দীর্ঘদিন একই ছাদের নিচে থাকলেও অনেক আগেই তাদের সম্পর্কের ভাঙন ধরেছিল। একই অ্যাপার্টমেন্টে থাকলেও আলাদা আলাদা শোবার ঘরেই ঘুমোতেন এ তারকা দম্পতি। কেটি এবং টমের বাসায় প্রতিদিনই অনেক মানুষ আসত। তাদের রান্না, চুল কাটা এবং অন্যান্য কাজ করে দেয়ার জন্য আগত মানুষগুলোই সম্প্রতি এ তথ্য প্রকাশ করেছে। দুজনের আলাদা ঘরে থাকার বিষয়টি সবাই জানত কিন্তু কারো পক্ষেই এটা বাইরে প্রকাশ করার সাহস ছিল না। দিনের পর দিন এমন দাম্পত্য কলহ বিষাদ হয়ে উঠেছিল কেটির জীবনে। তাই সম্পর্কের ইতি টানতে একমাত্র সন্তান সুরির বাবা ৪৯ বছর বয়সী টমের কাছ থেকে আনুষ্ঠানিক বিচ্ছেদই চাইলেন ৩৩ বছর বয়সী কেটি। এদিকে অভিনেতা টম ক্রুজ এটাকে আনলাকি ৩৩ বলে চিহ্নিত করেছেন। তার জীবনে ৩৩-র আগমন যেন শনির দশা। ক্রুজের জীবনে আসা বহুবিধ নারীর মধ্যে তিনি মাত্র তিনজনকে বিয়ে করেছিলেন। আর বিয়ে বিচ্ছেদকালীন সবারই বয়স ছিল ৩৩ বছর। ক্রুজ সায়েন্টোলজি নামক এক বিশেষ ধর্মের অনুসারী। ক্রুজের ভক্তরা তাই বহু কাঠখড় পুড়িয়ে এ সিদ্ধান্তে এসেছেন যে, সায়েন্টোলজিতে ৩৩ বিষয়ক কোনো সমস্যা আছে। তা না হলে তিন দফা একই ঘটনা কাকতালীয় হতেই পারে না।
সুত্র: যায় যায় দিন
বাছাই পর্বের খেলা চলে আসছে অনেকটা বছর ধরে। জেনিফার অ্যানিস্টোনের হাত থেকে এক রকম ছিনিয়ে নিয়ে গেলেন ব্র্যাডকে। তারপর অনেক সময় ধরে যাচাই-বাছাই, একে অন্যকে চেনা-জানা, আর সময়ের পরিবর্তনে নিজের মধ্যে নিজের পরিবর্তিত রূপকে আবিষ্কার করা। অতঃপর সিদ্ধান্ত বিয়ের।
গেল এপ্রিলে হয়ে গেল তাদের জীবন-ম্যাচের সেমি ফাইনাল, অর্থাৎ বাগদান। বেশ ঘটা করেই অবশ্য। তবে ব্র্যাড ও অ্যাঞ্জেলিনা দু’জনই বিয়ের আনুষ্ঠানিকতা সারতে চাইছেন একান্ত ব্যক্তিগত পরিমণ্ডলে। ঘটনাস্থল উইন্ডসোর বিয়ে নিবন্ধনের কার্যালয়। অনেকে ভেবেছিলেন বাগদানের আংটির পেছনেই ব্র্যাড যেভাবে দেড় লাখ পাউন্ড হাওয়ায় উড়িয়েছেন, সেখানে বিয়ের আনুষ্ঠানিকতায় কি না কি হবে! কিন্তু হাওয়ার দিক পুরোই উল্টো। বরং বিয়ের অনুষ্ঠানটি নিয়ে ব্র্যাড-অ্যাঞ্জেলিনা দু’জনই ভাবছেন একান্ত হাতেগোনা কিছু পরিচিত পরিজন আর ছেলেমেয়েগুলোকে নিয়ে বিয়ের দিনের আনন্দের সময়টা কাটাবে। বিয়ের পরপরই সব সংবাদ অনুসন্ধিৎসু মানুষের নজর এড়াতে উড়াল দেবেন দক্ষিণ ফরাসির একটি অবকাশযাপন কেন্দে । আপাতত এতটুকুই জানা গেছে ব্র্যাঞ্জেলিনার কাছের তথ্যসূত্রগুলো থেকে। এর বেশি কেউ বলতেও আগ্রহী নয়। পেছনে পাপারাজ্জির সারি জুটে বিয়ের আনুষ্ঠানিকতার গোপনীয়তার ১২টা না বাজিয়ে দেয়।
নিউজ ওয়ার্ল্ড, নিউ ইয়র্ক থেকে: জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদের অবস্থা সঙ্কটাপন্ন। গত শুক্রবার অবস্থার অবনতি হলে আকস্মিকভাবে আবারও তাকে অপারেশন করার সিদ্ধান্ত নেয় নিউ ইয়র্ক সিটিতে অবস্থিত বেলভ্যু হাসপাতাল কর্তৃপক্ষ।
স্থানীয় সময় শুক্রবার দিবাগত রাত ১টার সময় এ রিপোর্ট লেখা পর্যন্ত অপারেশন হয়েছে কিনা জানা যায়নি। তবে হুমায়ূন আহমেদের পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র তার অবস্থাকে অত্যন্ত সঙ্কটাপন্ন বলে জানিয়েছে। গত সপ্তাহে দ্বিতীয় অপারেশনের পর থেকেই প্রচণ্ড ব্যথার কারণে হুমায়ূন আহমেদকে ব্যথানাশক ইনজেকশন দিয়ে অচেতন করে রাখা হয়েছে। তবে ওষুধের ঘোর কাটলেই প্রচণ্ড ব্যথায় তিনি কূঁকিয়ে উঠছেন। এ অবস্থায় আবারও মরফিন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হচ্ছে তাকে। প্রচণ্ড ব্যথায় কাতর হুমায়ূন আহমেদ সম্প্রতি যন্ত্রণায় ছটফট করতে গিয়ে চেয়ার থেকে নিচে পড়ে যান। এতে তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়। এর মধ্যে ইনফেকশন এবং একে একে তিনটি অপারেশনে একেবারেই কাহিল হয়ে পড়েছেন তিনি।
সুত্র: মানবজমিন
এ বছর এপ্রিল মাসে মুক্তি পেয়েছে হিন্দি ছবি হেট স্টোরি। এ ছবিতে খোলামেলা দৃশ্যে পাওলির অভিনয় আলোচিত-সমালোচিত—দুই-ই হয়েছে। এ ব্যাপারে পাওলির মন্তব্য, হেট স্টোরি একটি ইউনিক ছবি।
‘আমি বাংলাদেশের মেয়ে। বাংলাদেশকে ভালোবাসি। বাংলাদেশ আমার আরেকটি দেশ।’ বললেন, পাওলি দাম।
ভারতের কলকাতা ও মুম্বাইয়ের এ সময়ের অন্যতম আলোচিত নায়িকা পাওলি ঢাকায় এসেছেন গতকাল শুক্রবার সকালে। ছিলেন হোটেল সোনারগাঁওয়ে। সন্ধ্যায় গুলশানে আল-হাসান ডায়মন্ড গ্যালারি উদ্বোধন করেন তিনি। এরপর তিনি গ্যালারি ঘুরে দেখেন, আমন্ত্রিত অতিথিদের সঙ্গে কথা বলেন, ছবি তোলেন।
পাওলি বলেন, ‘আমি বাংলাদেশে প্রথম এসেছি গৌতম ঘোষের মনের মানুষ ছবিতে অভিনয় করতে। এরপর ফেব্রুয়ারিতে গ্যালারি অ্যাপেক্স লাইফ ইজ বিউটিফুল ফ্যাশন শোতে অংশ নিতে এসেছি। সেখানে আমি অগ্নিমিত্রা পালের নকশা করা শাড়ি পরেছিলাম।’
তিনি আরও বলেন, ‘শুনেছি, আমার ঠাকুরদা ছিলেন ফরিদপুরের। তবে আমার বাবার জন্ম কলকাতায়।’
আজ শনিবার সকালে তিনি মুম্বাই ফিরে যাচ্ছেন।
- খবর প্রথম আলোর (/detail/date/2012-06-30/news/269874)
বলিউডে ক্যাটরিনা কাইফ অভিনীত কোনো ছবিই ১০০ কোটি রুপি ব্যবসা করেনি। কিন্তু এ নিয়ে মোটেও চিন্তার ভাঁজ নেই তার কপালে। কারণ বলিউডে অভিনেত্রীদের মধ্যে এখনও তিনিই সবচেয়ে ধনী।
অন্যদিকে ১০০ কোটি রুপি ব্যবসা করেছে এমন ছবির নায়িকাদের তালিকায় আছেন কারিনা কাপুর [থ্রি ইডিয়টস, বডিগার্ড, রা.ওয়ান, গোলমাল থ্রি], সোনাক্ষী সিনহা [দাবাং, রাউডি রাঠোর], অসিন [গজিনি, রেডি, হাউসফুল ২] ও প্রিয়াঙ্কা চোপড়া [অগি্নপথ, ডন ২]। এই তালিকায় না থাকার পরও ক্যাটরিনার সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অবাক করছে অনেককে। কিন্তু বিশ্লেষক ও নির্মাতারা ভারতের বার্তা সংস্থা টাইমস অব ইন্ডিয়াকে বলেছেন, 'ক্যাটরিনা কাইফই এখনও সবচেয়ে জনপ্রিয় ও ধনী অভিনেত্রী।'
সর্বশেষ 'অগি্নপথ' ছবিতে 'চিকনি চামেলি' শিরোনামের গানে নেচে দর্শক মাতিয়েছেন ক্যাটরিনা। ২০১২-২০১৩ সালে বলিউডের তিন খানের সঙ্গে রূপালি পর্দায় আসছেন তিনি। এর মধ্যে 'এক থা টাইগার' ছবিতে সালমান, যশ চোপড়া পরিচালিত নতুন চলচ্চিত্রে [নাম চূড়ান্ত হয়নি] শাহরুখ আর 'ধুম ৩' ছবিতে আছেন আমির। তিনটিরই প্রযোজক যশরাজ ফিল্মস। এর মধ্যে কবির খান পরিচালিত 'এক থা টাইগার' মুক্তি পাবে আগামী ১৫ আগস্ট।
শাকিবের নতুন ছবিতে তাকে দেখা যাবে বলিউডের ছবির নায়কের চরিত্রে। উত্তম আকাশ পরিচালিত ‘ঢাকা টু বোম্বে’ ছবিতে শাকিব খানকে হিন্দি বলতেও দেখা যাবে। আর সে লক্ষ্যেই তিনি এখন হিন্দি চর্চা করছেন নিয়মিত।
শাকিব খান মিডিয়াকে বলেন, “ছবির গল্পটি আমার কাছে ভালো লেগেছে। একটু আলাদা ধরনের। এ ছবিতে আমি প্রথমবারের মতো হিন্দি ভাষায় কথা বলছি। বর্তমানে নিয়মিত হিন্দি ভাষার চর্চা করছি। আশা করছি বেশ ভালো একটি ছবি হবে এটি।”
পরিচালক উত্তম আকাশ ছবির কাহিনী সম্পর্কে বলেন, “ছবির গল্পে দেখা যাবে শাকিব খান ছোটবেলায় ভারতে পাচার হয়ে যায়। তারপর সেখানকার বলিউড ইন্ডাস্ট্রিতে স্পটবয় হিসেবে কাজ শুরু করে। এক সময় বলিউডের এক পরিচালক শাকিবকে দেখে তাদের ছবিতে অভিনয়ের প্রস্তাব দেয় এবং শাকিবও ছবিতে অভিনয়ে রাজি হয়। এরইমধ্যে শাকিব খানের সঙ্গে পরিচয় হয় নায়িকা সাহারার। সে শাকিবকে বাংলাদেশ সম্পর্কে জানায়। শাকিব খান মাতৃভূমির টানে দেশে ফিরে আসে। এদিকে মুম্বাইতে তার ছবিও হিট হয়। এরপর ঘটতে থাকে নানান ঘটনা।”
ছবিটিতে শাকিব খানের সঙ্গে সাহারা ছাড়াও আরো অভিনয়ে করছেন সুচরিতা, মিশা সওদাগর, কাবিলা প্রমুখ। ২১শে মার্চ ছবিটির শুটিং শুরু হবে বলে পরিচালক উত্তম আকাশ জানিয়েছেন।
সূত্রঃ খবর২৪
প্রথমে ভেবেছিলাম, শাহরুখ-সালমানদের ভাত মারার কাহিনী হবে, এখন দেখি পুরাই ১৮০ ডিগ্রি উল্টা কাহিনী!
(১)
সকল লোকের আছে জানা
ডানে বামে দেখতে মানা।
(২)
ডানে বামে দেখলে শেষে
খাতা নিয়ে যাব এসে।
অংগিকার,
সত্য কথা বলব
সত্য পথে চলব
মিথ্যা কথা বলব না
মন্দ পথে চলব না।
পড়ার জন্য আসব
পড়তে ভালবাসব
স্যারের কথা শুনবো
সুন্দর জীবন গড়ব।
বাসায় ফিরে
সালাম দিব
মুরুব্বিদের
দোয়া নিব।
তোমার জন্য হাসনাহেনা
তোমার জন্য জুই
তোমার জন্য আছে বুকে
ভালবাসার ভূই।
চাই না কোন খুনোখুনি
চাই না রক্তঝরাতে
চাই যে মধুর সুখের ছোঁয়া
সবুজ শ্যামল ধরাতে।
আমায় ভালবাসিস যদি
আমার কাছে আয়
সুখে দুখে থাকব দুজন
প্রেমের মোহনায়।
নষ্ট লোকের নষ্ট শব্দ
যৌতুক তার নাম
যৌতুক ছাড়া তাদের কাছে
নেই যে বউ এর দাম।
অঞ্জন দত্তের বিখ্যাত গান, ‘এটা কি ২৪৪১১৩৯?’
গানটি শুনে আমরা জানতে পেরেছি ফোনের ওপাশে থাকা বেলা বোসকে অঞ্জন দত্ত কী বলেছিলেন। কিন্তু বেলা বোস উত্তরে কী বলেছিলেন, সেটা কি কেউ জানে? এত দিন জানত না কেউ। এবার বেলা বোসের অপ্রকাশিত উত্তরগুলো ফাঁস করে দিচ্ছেন আলিম আল রাজি!
║(O ║…..ılılllıllıı…. ♫♫♫….ılılllıllıı….♫♫♫….ılılllıllıı….
বেলা বোস বলেছিলেন…
চাকরিটা ওগো পেতেই পারো তুমি
তবুও তোমায় বানাব না যে স্বামী
সম্বন্ধটা ভাঙব কেন, কিসের এত ঠ্যাকা?
চাকরি পেলেও তোমার বাপের আছেই বা কয় ট্যাকা?
স্টার্টিংয়ে ওরা ১১০০ দিক, আমার কী হলো তাতে?
চাইনিজে যেতে ২২০০ লাগে, মরতে চাই না ভাতে।
চুপ কর গাধা মাফ কর মোরে
দে ছেড়ে দে লাইন।
হ্যাঁ, এটাই ২৪৪১১৩৯
বেলা বোস আমি, শুনতে পাচ্ছি ফাইন।
মিটার বাড়ুক তোমার পাবলিক টেলিফোনে
মোবাইল তো আর পারবে না দিতে কিনে।
স্বপ্নের আমি গুষ্টি কিলাই শুনো।
এত দিন ধরে আমি মরি মরি।
রাস্তার কোনো সস্তা হোটেলে
বদ্ধ কেবিনে বন্দী দুজনে
তুমি শুধু টানতে কেবল বিড়ি।
প্রতিদিন আমি বিল দিয়েছি পারব না দিতে আর।
জঞ্জাল ভরা মিথ্যা শহরে হবে না
তোমার আমার টানাটানির সংসার।
চুপ করে তুমি কাঁদছ ফুঁপিয়ে।
ভালো একটা মেয়ে দেখে করে ফেলো এবার বিয়ে।
মরে গেলেও তোমার কাবিনে করব না আমি সাইন।
হ্যাঁ, এটাই ২৪৪১১৩৯।
অঞ্জন দত্ত বলেছিলেন
চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছ
এখন আর কেউ আটকাতে পারবে না
সম্বন্ধটা এবার তুমি ভেস্তে দিতে পারো
মা-কে বলে দাও বিয়ে তুমি করছ না
চাকরিটা আমি পেয়ে গেছি বেলা সত্যি
আর মাত্র কয়েকটা মাস ব্যস
স্টার্টিংয়েই ওরা ১১০০ দেবে তিন মাস পরে কনফার্ম
চুপ করে কেন বেলা কিছু বলছ না
এটা কি ২৪৪১১৩৯
বেলা বোস তুমি পারছ কি শুনতে
১০-১২ বার রং নাম্বার পেরিয়ে তোমাকে
পেয়েছি দেব না কিছুতেই আর হারাতে
হ্যালো ২৪৪১১৩৯ দিন না ডেকে বেলাকে
একটিবার মিটারে যাচ্ছে বেড়ে পাবলিক
টেলিফোনে জরুরি খুব জরুরি দরকার
স্বপ্ন এবার হয়ে যাবে বেলা সত্যি
এত দিন ধরে এত অপেক্ষা
রাস্তার কত সস্তা হোটেলে বদ্ধ্ত কেবিনে বন্দী
দুজনে রুদ্ধশ্বাস কত প্রতীক্ষা
আর কিছুদিন তারপর বেলা মুক্তি
কসবার ওই নীল দেয়ালের ঘর
সাদা-কালো এই জঞ্জালে ভরা মিথ্যে কথার শহরে
তোমার আমার লাল-নীল সংসার
চুপ করে কেন একি বেলা তুমি কাঁদছ
চাকরিটা আমি পেয়ে গেছি সত্যি
কান্নাকাটির হল্লাহাটির সময় গেছে পেরিয়ে
হ্যালো তুমি শুনতে পাচ্ছ কি
হ্যালো ধুর ছাই হ্যালো
এটা কি ২৪৪১১৩৯?
গানের লিংকঃ এখানে
(সংগ্রহীত )
২০০৮ সালের বন্ড সিরিজের কোয়ানটাম অব সলেস পর ২০১২ সালে আবারও মুক্তি পেতে যাচ্ছে ০০৭ এর পরবর্তি মুভি স্কাইফল।
স্কাইফল দেখার আগে চলুন আগের সব গুলা মুভি দেখেনি (যারা দেখেন নাই)।আপনাদের জন্য সব গুলো মুভির বি আর রিপ প্রিন্টের লিঙ্ক শেয়ার করলাম।
মুভি গুলোর লিস্ট দেখেতে এবং ডাউনলোড করতে এখানে ক্লিক করুন