স্টুডেন্ট ও ইয়াং প্রফেশানালদের জন্য বিভিন্ন ধরনের সুযোগ সুবিধার (ইর্ন্টারনীশিপ, ফেলোশিপ, ওয়ার্কশপ, ট্রেইনিং, কনফারেন্স, স্কলারশীপ, গ্র্যান্ট ইত্যাদি) তথ্যবহুল খবরাখবর নিয়ে যাত্রা শুরু করেছে DISA-Development Initiative for South Asians। মূলত সাঊথ এশিয়ানদের কথা চিন্তা করে, তাদের উন্নয়নের জন্য এটি একটি ওয়াল্ড ওয়েব পাের্টাল।
DISA  বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের (United Nations Civil Society Participation (iCSO), CIVICUS World Alliance, Charter for Compassion, The Network for Social Work Management) সদস্য হিসেবে মানব সম্পদ উন্নয়নমূলক তথ্য সংগ্রহ, বিশ্লেষন, পরিবেশন ও সংরক্ষনের মাধ্যমে উন্নয়নশীল দেশসমূহ বিশেষ করে সাউথ এশিয়ার দেশসমূহের নাগরিকদের প্রফেশানাল ডেভেলমেন্টের জন্য একটি সমৃদ্ধ ওয়েব পাের্টাল তৈরীর নিমিত্তে কাজ করে যাচ্ছে।
আপনি যদি একজন ইউনিভার্সিটির শিক্ষার্থী হন, তাহলে ইর্ন্টারনীশিপ /স্কলারশীপ/ভলান্টীয়ারিং কাজের মাধ্যমে আপনি নিজেকে পরিবর্তী প্রফেশানাল কেরিয়ারের জন্য তৈরী করে রাখতে পারেন।
যারা ইয়াং প্রফেশানাল হিসেবে কাজ শুরু করেছেন, তাদের জন্য বিভিন্ন ধরনের ট্রেইনিং/ফেলোশিপের তথ্য রয়েছে যা নিয়মিত হালনাগাদ করা হয়। উন্নয়নশীল দেশসমূহের নাগরিগদের জন্য বিনামূল্যে বা আংশিক গ্র্যান্ট গ্রহনের মাধ্যমে আপনি আপনার ক্যারিয়ারকে আরও সমৃদ্ধ করতে পারেন।
এক্সপার্ট প্রফেশানালদের জন্য এ পাের্টালে রয়েছে বিভিন্ন কনফারেন্স/রিসার্সগ্র্যান্ট/ওয়ার্কশপ এর তথ্য।
ফটেগ্রাফিক/বুদ্ধিবিত্তিক প্রতিযোগীতায় অংশগ্রহনের মাধ্যমে নিজের মেধার বিকাশ ঘটাতে পারেন।
এখানে রয়েছে সাম্প্রতিক প্রকাশিত বিভিন্ন পাবলিকেশন ও এন্যুয়াল রির্পোট যা এখান †থকে বিনামূল্যে ডাউনলোড করতে পারেন।
এছাড়াও মানব সম্পদ উন্নয়ন সংক্্রান্ত বিভিন্ন আর্টিকেল ও তথ্য-উপাত্তের ভান্ডার রয়েছে এখানে।
Don’t Miss Any Opportunity…. DISA এর নিউজলেটার সাবসৃক্্রাইব করুন এবং নিয়মিত আপডেটেট থাকুন About New Opportunity।
আপনার সংগঠনের ট্রেনিং/ওয়ার্কশপ/স্কলারশীপ/ইর্ন্টারনীশিপের news অথবা published publication-এর তথ্য প্রকাশ করতে পারেন বিনামূল্যে।
‘Inspiring Human Development’ হলো DISA–এর motto, ফলে এর সকল সুবিধাদি বিনামূল্যে। DISA একটি †স্বচ্ছাসেবি সংগঠন হিসেবে কাজ করছে যেখানে আপনিও আপনার মেধা ও পরিশ্রমকে কাজে লাগিয়ে সহায়তা করতে পারেন।
VISIT: DISA-Development Initiative for South Asians
দেশজুড়ে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে সেতুবন্ধ হিসেবে এরই মধ্যে পরিচিতি পেয়েছে ক্রয়বিক্রয় ডটকম।
এ সাইটে আগ্রহীরা তাদের পণ্যের ফ্রি বিজ্ঞাপন দিতে পারবেন। ক্রেতারাও সেরা পণ্যটি খুঁজে নিতে পারবেন এখানে। এ জন্য কোনো ধরনের অতিরিক্ত ফি দিতে হবে না। এ ধরনের সাইটগুলো ক্লাসিফাইড সাইট হিসেবে সারা বিশ্বেই জনপ্রিয়।
প্রসঙ্গত, ২০০৯ সাল থেকে বিক্রয়ক্রয় ডটকম এ উদ্যোগ নিয়ে কাজ করছে। এ পর্যন্ত সাইটে নিবন্ধিত ভিজিটরের সংখ্যা ২০ হাজার। প্রতিদিন কয়েক হাজার ভিজিটর এ সাইটে আসেন। বিকিকিনিও হয়ে সেভাবেই।
ফলে প্রতিদিন ক্রেতা এবং বিক্রেতাদের কাছে এ সাইটের পরিচিতি ছড়াচ্ছে। দেশের প্রতিটি জেলা থেকেই ক্রেতা-বিক্রেতারা এ সাইট নিয়মিত ভিজিট করেন। নতুন নতুন পণ্য বিক্রয়ের জন্য তুলে ধরেন।
ক্রয়বিক্রয় ডটকমে নিবন্ধন করে আগ্রহীরা তাদের নিজের পণ্যের সরাসরি মার্কেটিং এবং বিক্রয় করতে পারবেন।
যদি কিছু বিক্রি করতে চান তাহলে প্রথমেই সাইটে নিবন্ধিত হতে হবে। এরপর নির্বাচিত পণ্যটি পোস্ট আকারে সাইটে যুক্ত করতে হবে। আগ্রহী ক্রেতারা নির্দিষ্ট বিক্রেতার সঙ্গে যোগাযোগ করে পণ্যটি কিনতে পারেন।
এ মুহূর্তে সাইটে ২৫ ধরনের প্রায় ১০ হাজার পণ্য সমাহার আছে। তাই অনেক প্রয়োজনীয় পণ্যের দেখা মিলবে এখানে। কম্পিউটার, ট্যাবলেট পিসি, গাড়ি, মোটর সাইকেল, মোবাইল, ঘড়ি, বাড়ি ভাড়া, ফুল, শাড়ি,  পশুপাখিসহ আরও নিত্যপ্রয়োজনীয় কেনাকাটা করতে (www.kroybikroy.com) এ সাইট সহায়ক।
সূত্র: বংলানিউজ২৪
এইটি আমার প্রথম পোস্ট, আশা করি সবার ভালো লাগবে । আমি অনেক দিন ধরেই এই ফোরাম এর  একজন নিয়মিত পাঠক ।অনেক কিছুই শিখতে পেরেছি এই ব্লগ থেকে।আজ সকালে ভাবলাম একটি পোস্ট করবো।কি নিয়ে করবো ...। ভাবতে ভাবতে বাংলাদেশ এর একটি নতুন জনপ্রিয় ওয়েব সাইট আমাদের সাথে পরিচয় করিয়ে দিব বলে সিধান্ত নিলাম।
ওয়েব সাইটের নাম www.kroybikroy.com । বাংলাদেশ এর তৈরি এই ওয়েব সাইটে আপনি আপনার দৈনন্দিন প্রয়োজনীয়/অপ্রয়োজনীয় পণ্য বিক্রয় ও ক্রয় করতে পারবেন।এই ওয়েব সাইটে যা করবেন তাই ফ্রী যেমন, আপনি ফ্রী নিবন্ধন করতে পারবেন , কোন কিছু বিক্রয় এর জন্য ফ্রী পোস্ট করতে পারবেন ইত্যাদি।
আপনার ব্যাবহারকিত পণ্য যেমন- মোটরসাইকেল, গাড়ি,  মোবাইল, কম্পিউটার , পশুপাখি , টিভি ইত্যাদি সব কিছু বিক্রয় করতে পারবেন খুবি সহজে আবার এই সকল পণ্য খুব সহজেই ক্রয় করতে পারবেন।
আমার এই ওয়েব সাইটটি এই জন্যই এতো পছন্দ যে আমি আমার নিজের ব্যাবহার করা মোবাইল(নোকিয়া এন৭০)অনেক দিন ধরেই ভাবছিলাম বিক্রয় করবো কিন্তু ভালো দাম বা মানুষ পাচ্ছিলাম না। ফেসবুকে এই ওয়েব সাইট এর বিজ্ঞাপন দেখে সাইটটি ভিজিট করলাম তারপারে ফ্রী নিবন্ধন করে আমার মোবাইল এর রিভিউ পোস্ট করলাম,তার পরের দিনে সকালে একটি অপরিচিত নাম্বার থেকে ফোন আসলো,যোগাযোগ করে আমার মোবাইলটি আমি ৪৯৫০ টকায় বিক্রয় করতে পারলাম। যেখানে আমার বন্ধুরা ও সবায় দাম বলেছিল ২৫০০ টকা!
অনেকেই ভাবতে পারেন আমি এই ওয়েব সাইটটির বিজ্ঞাপন করছি,কিন্তু সত্যি না।আমি নিজে এই ওয়েব সাইট থেকে লাভবান হয়েছি বলেই আপনারা যারা এই ওয়েব সাইট সম্পর্কে জানেন না তাদের কে পরিচয় করিয়ে দেওয়া আমার মুল উদ্দেশ্য।
ওয়েব সাইটটিতে এরিয়া নির্ধারণ করার সুবিধা রয়েছে যার ফলে আপনি দেখতে পারবেন আপনার এরিয়া থেকে কি কি পণ্য বিক্রয় হচ্ছে, সেখান থেকে যদি কোন পণ্য আপনার পছন্দ হয় তাহলে আপনি সহজেই পণ্যটি কিনতে পারবনে।তাছাড়া আপনি বাংলাদেশ এর যেকোনো স্থান থেকেও পণ্য ক্রয়-বিক্রয় করতে পারবেন।
ওয়েব সাইটটি ফেক না এবং ওয়েব সাইট এর কার্যক্রমও ফেক না “ আমি কথা দিলাম “ তায় কোন পণ্য বিক্রয় করতে বা কিনতে কোন প্রকার এর ভয় নেই।
ওয়েব সাইট টি ভিজিট করতে www.kroybikroy.com
আশা করি আপনারা একবার হলেও ওয়েব সাইটটি ভিজিট করে দেখবেন ।
মহান আল্লাহর মেহেরবানীতে আশা করি আমাদের প্রযুক্তিপ্রেমীরা সবাই ভালো আছেন। বর্তমান ও ভবিষ্যত প্রজন্মকে প্রযুক্তির পথে এক ধাপ এগিয়ে নেবার চেষ্টায় আমরা এই প্রযুক্তিকথার যাত্রা শুরু করেছি। আগামী ১লা আগষ্ট থেকে প্রতি মাসে শুরু হতে যাচ্ছে ব্লগিং প্রতিযোগিতা যা চলবে সারা বছর ধরে।
এই প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারীকে ৩০০টাকা এবং ২য় স্থান অধিকারীকে ২০০টাকা onlinerecharge24.com এর মাধ্যমে মোবাইলে ফ্লেক্সি দেয়া হবে।
এছাড়াও সর্বোচ্চ ১ম মন্তব্যকারীকে ১০০টাকা এবং সর্বোচ্চ ২য় মন্তব্যকারীকে ৫০টাকা onlinerecharge24.com এর মাধ্যমে মোবাইলে ফ্লেক্সি দেয়া হবে।
প্রযুক্তিকথা
প্রযুক্তিকথারপ্রযুক্তিকথার ব্লগিং প্রতিযোগিতার জন্য নিয়মাবলী:
১.যেকোন বিষয়ে ধারাবাহিক পোষ্ট দিতে হবে । যেমন: CSS, Photoshop, MS Office,MS Excel ,Visubasic , Oracle,C++, HTML , PHP,JAVASCRIPT,SEO ইত্যাদি
২.আপনার পোষ্টটি অবশ্যই সর্বনিম্ন ৫টি পর্বের হতে হবে।
৩.আপনারা যেই পোস্ট টি লিখবেন তা অবশ্যই শেয়ার করতে হবে আপনাদের ফেসবুক প্রোফাইলে।
৪.প্রতিযোগিতা চলাকালীন সময় প্রযুক্তিকথাতে প্রকাশিত পোস্টগুলো অন্য কোন ব্লগে প্রকাশ হলে ঐ পোস্ট পুরষ্কারের জন্য মনোনীত হবে না।
৫.সম্পূর্ণ ইউনিক পোস্ট হতে হবে। পূর্বে কোন ব্লগে প্রকাশ হয়নি এমন নতুন লিখা পোস্টগুলো সর্বাধিক অগ্রাধিকার পাবে।
৬.আপনার পোষ্টে যদি মন্তব্যকারী পোস্ট সংক্রান্ত কিছু জানার জন্য মন্তব্য করে থাকলে অবশ্যই উত্তর দিতে হবে।
৭.অশ্লীল ও খারাপ কোন মন্তব্যকে গনণা করা যাবেনা।
৮.যার লেখা যতবেশী পড়া হবে এবং মন্তব্য হবে সেইভাবে তার পয়েন্ট বেড়ে যাবে।।
৯.চুড়ান্তভাবে মনোনীত লেখাগুলো প্রযুক্তিকথার হোমপেজ এ স্থায়ীভাবে রাখা হবে।।
সারা বছর জুড়ে প্রযুক্তিকথায় ব্লগ লিখুন আর টাকা জিতুন ।
সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন ,সকলের সর্বাঙ্গীন সাফল্য কামনা থাকল ।
ইন্টারনেট গতি প্রতি সেকেন্ডে ১ গিগাবাইট। কাগজ-কলমে এটি সম্ভব হলেও এখনও এটি কোথাও চালু করা সম্ভব হয়নি। সম্প্রতি সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল এ গতির ইন্টারনেটসেবা দেয়ার লক্ষ্যে কাজ শুরু করছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের কানসাসে মাসিক ভিত্তিতে ব্রডব্যান্ডসেবা দেয়া শুরু করেছে গুগল। প্রতিষ্ঠানটির এ সেবা গ্রহণ করতে চাইলে ব্যবহারকারীকে মাসে ৭০ ডলার গুনতে হবে।
গুগল অ্যাকসেসের জেনারেল ম্যানেজার কেভিন লো এক ব্লগপোস্টে বলেন, গিগাবাইট ছাড়াও প্রতি সেকেন্ডে ৫ মেগাবাইট গতিসম্পন্ন কম গতির ইন্টারনেট সুবিধাও তারা দিচ্ছেন। গুগল ইন্টারনেট সংযোগ নিতে ইচ্ছুক এমন ব্যবহারকারীর সংখ্যা যদি যথেষ্ট হয়, তাহলে সে ক্ষেত্রে সংযোগ দিতে আগ্রহী। সার্ভিসটির জন্য প্রিরেজিস্টার্ড হওয়ার ক্ষেত্রে কানসাস সিটির বাসিন্দাদের হাতে মাত্র ছয় মাস সময় আছে। এরপর গুগল সার্ভিসের বিষয়ে আগ্রহ দেখে সংযোগ দেয়ার কথা শুরু করবে। গুগল ছাড়া টেনেসি অঙ্গরাজ্যের চাত্তানুগায় শহর অধিকৃত বিদ্যুৎকেন্দ্রে মাসে ৩৫০ ডলারে গিগাবাইট ইন্টারনেট সুবিধা প্রদান করে।
তবে গুগলের মতো এত কমে গিগাবাইট ইন্টারনেট সুবিধা এখনও কোন প্রতিষ্ঠান দিতে পারেনি। ১ গিগাবাইট ১ হাজার মেগাবাইটের সমান।
ইন্টারনেট ব্রাউজিং, ই-মেইল ও ভিডিও দেখার সময় গিগাবাইটের জাদু বোঝা না গেলেও অনলাইন ব্যাকআপ এবং ভিডিও শেয়ারিংয়ের সময় দ্রুতগতি দেখে ব্যবহারকারী চমকে উঠবেন নিশ্চিত। গুগলের গিগাবাইট ইন্টারনেট দ্রুতগতির ইন্টারনেটের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারবে এমন কোন অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ত্বরান্বিত করতে পারে বলে আশা করা হচ্ছে। এ ছাড়া ফোন এবং ক্যাবল প্রতিষ্ঠানগুলো নিজেদের নেটওয়ার্ক আপগ্রেড করতে পারবে বলে গুগল মনে করছে। ব্রডব্যান্ডসেবা দেয়ার জন্য নিজ উদ্যোগে গুগল ফাইবার অপটিক ক্যাবল বসিয়েছে। এতে কয়েক মাস সময় লেগেছে। তবে ফাইবার অপটিক ক্যাবল বসাতে ব্যয় করা অর্থের পরিমাণ উদঘাটন করা সম্ভব হয়নি। ক্যাবল মডেমের চেয়ে ১০০ গুণ দ্রুতগতির গিগাবাইট ইন্টারনেট মাত্র ৭০ ডলারে ব্যবহার করা যাবে। গত বছর গুগল এ প্রকল্প চালুর ঘোষণা দিয়েছিল। প্রতিষ্ঠানটি ফাইবার ফর কমিউনিটিজ নামে এ ব্রডব্যান্ড সার্ভিস প্রকল্প প্রথম দিকে কানসাস সিটিতে চালু করার ঘোষণা দেয়। তবে অন্যান্য শহরও চাইছে এ সেবা। সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকে শত শত গ্রপ গুগলকে তাদের শহরে ব্রডব্যান্ড সংযোগ দেয়ার আহ্বান জানিয়েছে।
সুত্র : যুগান্তর
বিজ্ঞানের কল্যাণে এখন গোটা পৃথিবীটাই হাতের মুঠোয়।প্রযুক্তি আমাদের নিয়ে গেছে দূর থেকে বহুদূর।যার কিছু কিছু  আমাদের কখনো কখনো অবিশ্বাস্য লাগে আবার বিশ্বাস ও হয়।বিজ্ঞানের আরেকটি বিস্ময় হচ্ছে ইনফরমেশ টেকনোলজী।জাতি হিসেবে  প্রযুক্তির বাজারে পিছিয়ে থাকলেও এগিয়ে আছি আমরা তরুণ প্রজন্ম। এই তরুণ প্রজন্মের একটি অত্যাবশ্যকীয় হাতিয়ারের নাম ল্যাপটপ।আর বর্তমানে তরুণ প্রজন্মের একটি বড় অংশই ল্যাপটপ ব্যাবহারকারী।কিন্তু সমস্যা বাধে তখন যখন সাধের ল্যাপটপটিতে গোলযোগ দেখা দেয়।বর্তমান বাজারে ল্যাপটপ এর এই সমস্যা সমাধানের জন্য যে পরিমান দক্ষ লোকের প্রয়োজন তার প্রায় ৯৯% ই খালি।কারণ আমাদের দেশে এই পেশায় প্রশিক্ষণ প্রদানের বিশ্বস্ত প্রতিষ্ঠানের শূন্যতা দৃশ্যমান।বর্তমান বিশ্বে ল্যাপটপ সার্ভিসিং একটি অত্যন্ত সন্মানজনক পেশা হিসেবে বিবেচিত হয়।দেশে এবং বিদেশে এই পেশার প্রচুর সন্মান রয়েছে।এই পেশায় প্রতিষ্ঠিত হওয়া অত্যন্ত সহজ।রয়েছে সন্মানের সহিত প্রচুর অর্থ উপার্জনের সুযোগ।যারা ল্যাপটপ সার্ভিসিং কে পেশা হিসেবে নিতে চান তাদের কথা বিবেচনা করে কোডেস্ক টেকনোলজী ইন্সটিটিউট (সিটিআই) আয়োজন করেছে ৪ মাস ব্যাপী প্র্যাক্টিকেল ল্যাপটপ সার্ভিসিং কোর্স।এই কোর্সটি বিশেষ মডিউলে সাজানো।ফলে এই বিষয়ে যারা একেবারেই নতুন তারাও এই কোর্সটি করতে পারবেন।কোর্স শেষে চাকরি অথবা ব্যাবসায় সহযোগিতা করা হবে।আর যারা বিদেশ যেতে আগ্রহী তাদের জন্য রয়েছে আমাদের বিশেষ সেবা।বিদেশগামীদের জন্য আমাদের শর্ট কোর্স এর ব্যাবস্থা আছে।এই কোর্স সমাপ্তির পর আপনি ল্যাপটপ এর যে কোন সমস্যা খুব সহজেই সমাধান করতে পারবেন।আয় করতে পারবেন প্রচুর অর্থ।আগ্রহীরা যোগাযোগ করতে নিচের নাম্বারে ফোন করুন।
+৮৮০১৬১১৭৮৫৩৬৩
+৮৮০১৫৫৭০৫০৮৪৩
অথবা সরাসরি চলে আসুন ১৪/২ শান্তিনগর বাজার রোড,শান্তিনগর ঢাকা-১২১৭।
আরো জানতে এখানে ক্লিক করুন
অবৈধ ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল (ভিওআইপি) ঠেকাতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এ সপ্তাহেই এর অনুমোদন দিতে দরখাস্ত আহ্বান করতে যাচ্ছে। ভিওআইপির আবেদন করতে হলে ৫ হাজার টাকা ফি দিয়ে তা সংগ্রহ করতে হবে আর এর লাইসেন্স ফি ধরা হয়েছে ৫ লাখ টাকা। এছাড়াও বার্ষিক ফি দিতে হবে ৫ লাখ টাকা। বৈধ পথে ক্ষুদ্র অপারেটর পর্যায়ে আন্তর্জাতিক কল টার্মিনাল খুলে দেয়ার জন্যই ভিওআইপি সার্ভিসেস প্রোভাইডার (ভিএসপি) নামে লাইসেন্স নীতিমালার আওতায় বিটিআরসি এ সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি টেলিযোগাযোগ মন্ত্রণালয় ভিওআইপি সার্ভিস প্রোভাইডার গাইডলাইনের খসড়া অনুমোদন দিয়েছে।
বর্তমানে দেশে প্রতিদিন বৈধ পথে সাড়ে চার কোটি মিনিটের টেলিফোন কল আসে। আরও সমসংখ্যক কল অবৈধ পথে আসে। এই সংখ্যক কলকে বৈধ পথে আনতেই গত বছর ডিসেম্বরের প্রথম সপ্তাহে ভিএসপি নীতিমালার খসড়া করেছিল বিটিআরসি। পরে আরও বেশকিছু দিন সেটি টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে পড়ে ছিল। একপর্যায়ে আবারও নীতিমালার কাঠামো পরিবর্তনের আলোচনায় আসে। এসব প্রক্রিয়ার কারণেই বিলম্ব হয়েছে। সব প্রক্রিয়া শেষে ২০১১ এর ডিসেম্বরে এ লাইসেন্স উš§ুক্ত করার কথা ছিল। কিন্তু আমলাতান্ত্রিক জটিলতায় এ প্রক্রিয়া পিছিয়ে যায়। বর্তমানে এক মিনিটের আন্তর্জাতিক কল বৈধ পথে দেশে এলে তিন সেন্ট বা দুই টাকা ত্রিশ পয়সা দেশে আসে। এই পয়সার ১৩ দশমিক ২৫ শতাংশ পায় আন্তর্জাতিক গেটওয়ে (আইজিডব্লিউ)। ১৫ শতাংশ পায় আন্তর্জাতিক আন্তঃসংযোগ এক্সচেঞ্জ (আইসিএক্স)। ২০ শতাংশ পায় শেষ পর্যন্ত ফোনকলটি যেখানে গিয়ে পৌঁছায় সেই অপারেটর। আর বাকি ৫১ দশমিক ৭৫ শতাংশ পায় বিটিআরসি বা সরকার। গত ১৫ নভেম্বর প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য ভিএসপি নীতিমালা পাঠানো হয়েছিল। এ খাতের আগের সব নীতিমালা যেহেতু প্রধানমন্ত্রীকে দিয়েই অনুমোদন দেয়া হয়েছে, তাই এটিও সেখানেই পাঠানো হয়েছিল। এদিকে এরই মধ্যে কমিশন ৮২টি প্রতিষ্ঠানকে গেটওয়ে লাইসেন্স দিয়েছে। অবৈধ ভিওআইপি ঠেকাতে এর আগে সরকার তিন হাজার ভিএসপি লাইসেন্স দেয়ার উদ্যোগ নিয়েছিল। পরে ৮২টি প্রতিষ্ঠানকে গেটওয়ে লাইসেন্স দেয়া হয়। দেশের ব্যবসার ক্ষেত্রের তুলনায় এই সংখ্যাকে অতিরিক্ত আখ্যায়িত করছেন সংশ্লিষ্টরা। অনুমোদিত গাইডলাইন বিটিআরসির কাছে পাঠানো হয়েছে। বর্তমানে দেশে বছরে ৬০ মিলিয়ন কল আসে। এর মধ্যে ৫০ মিলিয়ন কল বৈধ। বাকিটা অবৈধ। এ কারণে সরকার বছরে প্রায় ৮০০ কোটি টাকা রাজস্ব হারাচ্ছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন খুব শিগগিরই ভিওআইপি লাইসেন্সের জন্য দরখাস্ত আহ্বান করতে পত্রিকা-টেলিভিশনে বিজ্ঞাপন দেয়ার প্রস্তুতি নিচ্ছে।
১২০ কোটি ডলারের বিনিময়ে সোস্যাল মিডিয়া ওয়াইমার কিনেছে মাইক্রোসফট। প্রায় দুই সপ্তাহ পর মাইক্রোসফট এবং ওয়াইমারের এ চুক্তির খবর সম্প্রতি প্রকাশ পায়। ওয়াইমার বিভিন্ন ব্যবসায়িক গোষ্ঠীর জন্য কর্মচারীদের নিজস্ব সোস্যাল নেটওয়ার্কিং সুবিধা দেয়।
ইতিমধ্যে ওয়াইমার ব্যবহারকারীর সংখ্যা ৫ কোটি ছাড়িয়ে গেছে। ওয়াইমার কেনার মধ্য দিয়ে মাইক্রোসফটের টেকনোলজিতে একটি বড় পরিবর্তন আসবে বলে ঘোষণা দেয়া হয়েছে। ইদানীং ইন্টারনেট সার্ভিস এবং সোস্যাল নেটওয়ার্ক সাইটগুলোর চাহিদা দিন দিন বাড়ছে। আর তাই ধারণা করা হচ্ছে, এ প্রতিযোগিতায় বিশ্বের বৃহত্তম সফটওয়্যার ব্র্যান্ড মাইক্রোসফটের অবস্থান সবল করতে এই ক্রয় প্রভাব ফেলবে। ২০১১ সালে মাইক্রোসফট ভিডিও চ্যাট এবং অনলাইন টেলিফোন সার্ভিস স্কাইপ কিনে ৮৫০ কোটি ডলারে। মাইক্রোসফটের ৩৭ বছরের ব্যবসার ইতিহাসে এটি ছিল সবচেয়ে বড় ক্রয়। চার বছর আগে সানফ্রান্সিসকোতে ওয়াইমার প্রতিষ্ঠিত হয়। এ চার বছরে প্রতিষ্ঠানটি আয় করেছে ১ কোটি ৪২ লাখ ডলার। ওয়াইমারের সিইও ডেভিড স্যাকস বলেন, আমরা চার বছর আগে যখন ওয়াইমার শুরু করি, তখন থেকেই আমাদের বড় কিছু করার পরিকল্পনা ছিল। আমরা সোস্যাল নেটওয়ার্কিং সাইট ব্যবহারের ধারণাটিকে ভিন্ন মাত্রা দিতে চেয়েছিলাম। মাইক্রোসফটের সঙ্গে যুক্ত হয়ে আমরা আমাদের এ উদ্দেশ্য আরও সফলভাবে সাধন করতে পারব বলেই আমার ধারণা।
Ñএম. মিজানুর রহমান সোহেল
সম্প্রতি মাইক্রোসফট প্রথমবারের মতো তাদের পরবর্তী অপারেটিং সিস্টেম উইন্ডোজ ৮ নিয়ে বিস্তারিত তথ্য জানিয়েছে। আনুষ্ঠানিকভাবে এই সংস্করণকে ‘উইন্ডোজ ৮’ বলেই ডাকা হবে বলেও জানিয়েছে মাইক্রোসফট। খবর ম্যাশএবল-এর।
সূত্রমতে, উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমটি ৩২ ও ৬৪ বিট দু’ধরনের হার্ডওয়ারেই চলবে। তবে প্রধানত চার ধরনের উইন্ডোজ ৮ বাজারজাত করা হবে বলে জানিয়েছে মাইক্রোসফট।
‘রেগুলার উইন্ডোজ ৮’ থাকছে একেবারেই সাধারণ কম্পিউটার ব্যবহারকারীদের জন্য। এতে কম্পিউটিংয়ের দৈনন্দিন যাবতীয় কাজ করা যাবে।
‘উইন্ডোজ ৮ প্রো’ থাকছে ব্যবসা প্রতিষ্ঠান, ডেভেলপার এবং প্রযুক্তিমনস্ক মানুষের জন্য। এতে অ্যাডভান্সড কিছু সুবিধা যেমন ফাইল এনক্রিপ্ট করা, ভার্চুয়াল হার্ড ড্রাইভ থেকে বুট করা ইত্যাদি থাকছে। এছাড়াও মিডিয়া সেন্টার পিসিতে ব্যবহারের জন্য উইন্ডোজ ৮ প্রো এবং মিডিয়া প্যাক অ্যাড-অনের প্রয়োজন পড়বে যা সাধারণ উইন্ডোজ ৮-এ দেয়া থাকবে না বলে জানিয়েছে মাইক্রোসফট।
‘উইন্ডোজ ৮ আরটি’ ট্যাবলেট ডিভাইসে চালানোর উপযোগী করে তৈরি করা হয়েছে। আরটি বলতে কী বোঝানো হচ্ছে সে ব্যাপারে মাইক্রোসফট পরিষ্কার কিছু না জানালেও ম্যাশএবল ধারণা করছে ‘রান-টাইম’ বোঝাতেই আরটি যোগ করা হয়েছে। তবে এআরএম চিপের জন্য তৈরি এই উইন্ডোজের সংস্করণ আলাদা কিনতে পাওয়া যাবে না। সংশ্লিষ্ট ট্যাবলেট ডিভাইসেই জুড়ে দেয়া থাকবে উইন্ডোজ ৮ আরটি। সেই সঙ্গে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট এবং ওয়াননোটের বিনামূল্যের একটি সংস্করণও প্রি-ইনস্টলড থাকবে উইন্ডোজ ৮ আরটি-চালিত ট্যাবলেট ডিভাইসে।
এই তিনটি ছাড়াও আরও বড় কাজের জন্য ‘উইন্ডোজ ৮ এন্টারপ্রাইজ’ সংস্করণ রয়েছে বলেও জানিয়েছে মাইক্রোসফট। এতে উইন্ডোজ ৮ প্রো-এর সব সুবিধার পাশাপাশি আইটি প্রফেশনালদের জন্য বাড়তি কিছু সুবিধাও যোগ করা থাকবে; যেন একাধিক কম্পিউটার বা নেটওয়ার্কিং আরও সহজে করা যায়। এছাড়াও চীনসহ বেশ কিছু দেশের জন্য স্থানীয় ভাষাতেও একটি লোকাল-ল্যাঙ্গুয়েজ সমৃদ্ধ উইন্ডোজ ৮ বাজারে ছাড়বে বলে জানিয়েছে মাইক্রোসফট।
বিশেষজ্ঞরা বলছেন, উইন্ডোজ ৮-এর নতুন এই পরিকল্পনার মাধ্যমে বাজারকে আরও বড় করে তুলছে মাইক্রোসফট। একইসঙ্গে যার যে কাজে কম্পিউটার প্রয়োজন, তাকে অপারেটিং সিস্টেমের ঠিক সেই সংস্করণ (রেগুলার, প্রো, আরটি অথবা এন্টারপ্রাইজ) ব্যবহার করতে বাধ্য করাও মাইক্রোসফটের পরিকল্পনার অংশবিশেষ বলে অনেকে মন্তব্য করেছেন।
তবে কবে নাগাদ সার্বিকভাবে প্রস্তুত উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেম বাজারে আসবে, সে সম্পর্কে এখনো কিছু জানায়নি মাইক্রোসফট
দেখা যাক কেমন হয় উইনডোজ ৮ ।
সুত্র
আজকে একটি ভিন্ন ধরনের সাইটের বিষযে লিখবো যেখানে লেখালেখি করে ভাল আয় করা সম্ভব ।  আমরা অনেকেই বিভিন্ন আউটসোর্সিং সাইটে কাজ করি। আউটসোর্সিং এর কাজের মধ্যে অনেকেই PTC সাইটে কাজের অভিঙ্গতা রয়েছে। তবে তা হয়ত অনেকের ক্ষেত্রে তিক্ত। কারন হাজার হাজার SCAM site এর মধ্যে হাতেগোনা কয়েকটি সাইট রয়েছে যারা সত্যিকার ভাবে pay করে থাকে। যেমন ClixSense, NeoBux, Matrixmail বা Clicksia  এর মতো কিছু সাইট যেগুলো পরিক্ষিত। শুধুমাত্র এড-এ click করে আয় করা কঠিন কারন তারা প্রতি click-এ খুব সামান্যই পে করে। তবে PTC Site থেকেও ভাল আয় করা সম্ভব যদি আপনি অনেক রেফারেল তৈরী করতে পারেন। অামার পরিচিত একজন যার ১০০-এর উপর রেফারেল আছে উপরের একটি সাইটে। সেখান থেকে সে মাসে কয়েক ডলার আয় করে। আপনিও ট্রাই করে দেখতে পারেন। Legit PTC সাইট চেনার ক্ষেত্রে, যে সাইট প্রতি এড-এর জন্য ১ সেন্ট বা তার বেশী দেয় মনে রাখবেন সেটি ভুয়া।
আজকে যে সাইটের বিষয়ে লিখবো সেটি PTC সাইটের উল্টো। এখানে আপনাকে কোন এড-এ ক্লিক করতে হবে না বরং আপনার এড-এ অন্যরা ক্লিক করবে এবং  সেখান থেকে আপনার ইনকাম হবে।
সাইটির কিছু বৈশিষ্ট্য:
১। এখানে আয় লিমিটেড না । আপনি যত শ্রম দিবেন তত আয় করা সম্ভব।
২। এখানে কাজ করার নিদিষ্ট কোন টাইমফ্রেম নেই। অর্থাত আপনি যখন সময় বের করতে পারবেন তখনই কাজ করতে পারবেন।
৩। এই কাজটি সহজ, যে কেউ করতে পারবে । একটু internet-এ লেখালেখির অভ্যাস থাকতে হবে।
8। এ সাইটির আর একটি সুবিধা হল রেফারেলের মাধ্যমে তিন লেবেল পর্যন্ত আয়ের সুবিধা আছে এখানে।
কাজটা কেমন একটু ধারনা দেই।
ধরুন কোন ব্লগ বা ফোরামে কোন একটি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে । মনে করুন translation বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, আপনি google translation-এর বা অন্য কোন সাইটের লিংক ঐ  ব্লগ বা ফোরামের কোমেন্ট-এ দিয়ে দিলেন। এখন যতজন এ লিংকে ক্লিক করবে তত ক্লিকের জন্য একটি নিদিষ্ট হারে আপনাকে ঐ সাইটি পে করবে। এ জন্য আপনাকে ঐ সাইটে প্রথমে Register করে Create Link Option-এ গিয়ে লিংকটি  Generate করে নিতে হবে। মুলত নতুন generated linkটি ব্লগ বা ফোরামে দিতে হবে।
ব্লগ বা ফোরামে কোমেন্ট ছাড়াও বিভিন্ন ব্লগ বা ফোরামে বিভিন্ন বিষয় নিয়ে লিখতে পারেন এবং যেখানে ঐ বিষয় related link সংযুক্ত করে দিতে পারেন পাঠকদের আরো এ বিষযে জানার জন্য। এ ভাবে আপনি যখন online থাকবেন না তখনও আপনার একাউন্টে income জমা হতে থাকবে।
এ সাইটির আর একটি সুবিধা হল এটা PayPal এবং Payza দুটোই সাপোর্ট করে। বাংলাদেশে PayPal  সাপোর্ট করেনা কিন্তু  Payza সাপোর্ট করে। Payzaতে একাউন্ট করুন এখান থেকে।
সাইটির নাম হচ্ছে  LinkBucks.  Site-এ যান এবং বিস্তারিত জানুন I
সাইটিতে Register   করে Link generate করুন এবং Internet-এর  million ওয়েবসাইটে  অবসর সময়ে লেখালেখি করে....generatedকৃত linkটি লেখায় সংযুক্ত করূন......এবং আয় করতে থাকুন Even When You Are in Sleep.
"রাইট বাংলা অফলাইন প্যাড" ভার্শন ২.০
এই সফটওয়্যারটির মাধ্যমে যেকেউ খুব সহজে তাদের প্রিয় কীবোর্ড লেআউটে বাংলা লিখতে পারবেন।
"রাইট বাংলা অফলাইন প্যাড" এ যুক্ত রয়েছে বাংলা লেখার বহুল ব্যবহৃত চারটি কীবোর্ড।
১। অভ্র ফোনেটিক
২। ফোনেটিক
৩। প্রভাত
৪। ইউনিজয়
"রাইট বাংলা অফলাইন প্যাড" এর সুবিধা গুলোঃ
১। এই সফটওয়্যারটি পোর্টেবল তাই ইন্সটল এর ঝামেলা নেই।
২। পেনড্রাইভ বা মেমরিকার্ডে রেখে দিতে পারেন,কোথাও অভ্র না পেলে ছোট এই সফটওয়্যারটি কে রান করাতে পারবেন পেনড্রাইভ থেকেই।
৩। লিখতে পারবেন বাংলা প্যাড টি কে অন্য কোন সফটওয়্যারের বা ব্রাউজারের উপর রেখেই।
৪। কাজ শেষে বা লেখা শেষে বাংলা প্যাড টি কে লুকিয়ে রাখতে পারবেন অন্য কোন সফটওয়্যারের বা ব্রাউজারের উপর,প্রয়োজন মতো আবার খুলে নিয়ে লিখতে পারবেন ইচ্ছা মতো।
৫। এছাড়াও রাইট বাংলা অফলাইন প্যাড ভার্শন ২.০ তে যুক্ত হয়েছে "ইউনিকোড বাংলা থেকে পুরাতন বাংলা এবং পুরাতন বাংলা থেকে ইউনিকোড বাংলা কনভার্টার"।
রাইট বাংলা অফলাইন প্যাড ভার্শন ২.০ এর সাইজঃ মাত্র ১.৪ মেগাবাইট
রাইট বাংলা অফলাইন প্যাড ভার্শন ২.০ এর হোমপেজঃ
http://bangla-pad.googlecode.com/
রাইট বাংলা অফলাইন প্যাড ভার্শন ২.০ এর ডাউনলোড লিংকঃ
http://code.google.com/p/bangla-pad/downloads/
bpsc এর ওয়েবসাইট থেকে ডাউনলোড  করা পিডিএফ এ বাংলা পড়া  যাচ্ছে না । অন্য যত গুলো বাংলা বই আছে সব এ পড়া যায় ।
কী করব ?
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত হলো মাইক্রোসফটের উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সর্বশেষ সংস্করণ উইন্ডোজ ৮-এর পরীক্ষামূলক সংস্করণ। গতকাল স্পেনের বার্সেলোনায় চলমান ‘মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০১২’তে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। এর ফলে এখন আগ্রহীার নতুন এই অপারেটিং সিস্টেমের পরীক্ষামূলক বা বেটা সংস্করণটি ব্যবহার করতে পারবেন। তবে এর ব্যবহার আপাতত ডেস্কটপ এবং ল্যাপটপেই সীমাবদ্ধ থাকবে। বহুল প্রতীক্ষিত এই ডুয়েল অপারেটিং সিস্টেমটি অবশ্য এখনও ট্যাবলেট পিসিতে ব্যবহারের সুযোগ দেয়নি মাইক্রোসফট। ট্যাবলেট পিসিতে ব্যবহার করতে হলে আগ্রহীদের অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। আর বড়দিনের সময়ে গিয়ে উন্মোচন করা হবে এর পূর্ণাঙ্গ সংস্করণ। সাম্প্রতিক সময়ে ট্যাবলেট পিসি প্রযুক্তি পণ্যের বাজারের অনেকটাই দখল নিতে সমর্থ হলেও এই বাজারে মাইক্রোসফটের এখন পর্যন্ত কোনো স্থান নেই। বরং অ্যাপল তাদের আইওএস এবং গুগল তাদের অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম দিয়েই দখলে রেখেছে বাজার। এই ক্রমবর্ধমান বাজার ধরার জন্যই মাইক্রোসফট শেষ পর্যন্ত তাদের উইন্ডোজ ৮-এ রাখছে একইসাথে ডেস্কটপ পিসি এবং ট্যাবলেট পিসিতে ব্যবহারের সুবিধা। আর ট্যাবলেট পিসিতে ব্যবহারের লক্ষে এই অপারেটিং সিস্টেমে রাখা হয়েছে দুই ধরনের ইন্টারফেস। ট্যাবলেট পিসি’র জন্য আলাদাভাবে এর যে মেট্রো ইন্টারফেস রয়েছে, তা সম্পূর্ণরূপে স্পর্শকাতর প্রযুক্তি সমর্থন করে। তবে ডেস্কটপ পিসি বা ট্যাবলেট পিসি—উভয় সংস্করণেই যুক্ত করা হয়েছে নানান নতুন নতুন ফিচার। বিশেষ করে এর নিরাপত্তা ব্যবস্থা উন্নত করা হয়েছে আগের তুলনায়। আর এই অপারেটিং সিস্টেমেই প্রথমবারের মত ব্যবহার করা হয়েছে ছবির মাধ্যমে অ্যাকাউন্টে লগ-অন করার সুবিধা। আর স্মার্টফোন এবং ট্যাবলেট পিসি’র এই রমরমা বাজারে সকলেই যখন অ্যাপ্লিকেশনের দিকে ঝুঁকে পড়েছে, তখন মাইক্রোসফটও তাদের অপারেটিং সিস্টেমের জন্য উন্মুক্ত রেখেছে অ্যাপ্লিকেশন ব্যবহারের সুবিধা। অ্যাপল’র অ্যাপস্টোর-এর আদলে তারাও নিজেদের জন্য তৈরি করেছে অ্যাপ্লিকেশন স্টোর। তাছাড়া ট্যাবলেট পিসিকে গুরুত্ব দিতে গিয়ে মাইক্রোসফট তাদের উইন্ডোজ ৮ চালিত ট্যাবলেট পিসিতে তাদের ‘মাইক্রোসফট অফিস স্যুট’ ব্যবহারের সুযোগ উন্মুক্ত রাখবে বলে জানিয়েছে। আর তা হলে ট্যাবলেটের বাজারে তাদের অবস্থানটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলেই আশাবাদী মাইক্রোসফট। মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে মাইক্রোসফটের উইন্ডোজ বিভাগের প্রধান স্টিভেন সিনফস্কি উইন্ডোজের নতুন সংস্করণ সকলের নিকট প্রদর্শন করে এসব কথা জানান।
বিস্ময়কর ফ্রী এবং মুক্তসোর্স অফিস সফটওয়্যার ওপেন অফিস দিয়ে অন্য বাণিজ্যিক অফিস সফটওয়্যারের সমস্ত কাজই সহজে করা যায়। পাইরেসি এড়িয়ে খরচ বাঁচানোর জন্য এখন ব্যবসা প্রতিষ্ঠান ও অফিসগুলোও ওপেন অফিস ব্যবহারে আগ্রহী হচ্ছে এবং দক্ষ কর্মী খুঁজছে। ব্যক্তিগত বা বাণিজ্যিক ব্যবহারের জন্য সফটওয়্যারটি উইন্ডোজ, লিনাক্স এবং ম্যাকের উপযোগী ইনস্টলার ফাইল আকারে ডাউনলোড করা যায়।
প্রশিক্ষণের স্থান: প্রেসিডেন্সী ইউনিভার্সিটি, বনানী ক্যাম্পাস (কম্পিউটার ল্যাব), ১০ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা - ১২১৩
প্রশিক্ষণের বিষয়: লিব্রে অফিস রাইটার (ডকুমেন্ট), লিব্রে অফিস ক্যাল্ক (স্প্রেডশীট), লিব্রে অফিস ইমপ্রেস (প্রেজেন্টেশন),লিব্রে ক্যাড (ডিজাইন), গিম্প (ছবি সম্পাদনা)।
প্রশিক্ষণ ফী: ৮০০ টাকা। (প্রশিক্ষণ, লাঞ্চ, রিফ্রেশমেন্ট, হ্যান্ডনোট, পরীক্ষা ও সার্টিফিকেট)।
সময়সূচী: ০৩-মার্চ-২০১২, শনিবার (সকাল ১০:০০টা - বিকাল ৪:০০টা)।
প্রশিক্ষক: ড. মিয়া মোহাম্মদ হুসাইনুজ্জামান (শামীম)
সহযোগী অধ্যাপক, সিভিল ইঞ্জিনিয়ারিং, প্রেসিডেন্সী ইউনিভার্সিটি
এবং, তথ্য ও গবেষণা সচিব, ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশন বাংলাদেশ
বিস্তারিত তথ্য: ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ (www.fossbd.org)
লোমানী জেবী জোয়ারদার, প্রশিক্ষণ সমন্বয়কারী: ০২-৯০১ ৫৮১৬, ০১৬৭৮ ৬১৩ ৩৭১
জেড এম মেহেদী হাসান (মেহেদী), সভাপতি: ০১৬৭৮ ৭০২ ৫৩৩
[ মাইক্রোসফট অফিস প্রফেশনাল ভার্সনের দাম ৫০০ ডলার, যার ফ্রী বিকল্প ওপেন/লিব্রে অফিস। ফ্রী গিম্প দিয়ে সাধারণ ব্যবহারকারীর ফটোশপের (দামঃ ৬৯৯ ডলার) প্রায় সব কাজই করা যায়। লিব্রে ক্যাড/কিউ ক্যাড (2D) দিয়ে অটোক্যাডের (দামঃ ৩৯৯৫ ডলার) মত কাজ করা যায়।]   Microsoft Office 2010 Price List India
[২০১৩ সাল হতে TRIPS চুক্তির আওতায় সফটওয়্যার আইনসংগতভাবে কিনে ব্যবহার করতে আরও কড়াকড়ি আরোপ করা হবে।]
[বনানী ক্যাম্পাসের ECE অফিসে জনাব, মোঃ ইকবাল হোসেন-এর সাথে যোগাযোগ কররেও প্রাথমিক নিবন্ধন করা যবে।]
নিবন্ধন করার জন্য নিম্নলিখিত তথ্যগুলো সহ টাকা জমা দিতে হবে:
(সবগুলো ফিল্ডই যে দিতে হবে এমন কোন বাধ্যবাধকতা নাই)
1. Name:
2. Date of Birth:
3. Sex: Male/Female
4. Address:
5. Country:
6. Email:
7. Phone:
8. Mobile:
9. SMS Number:
10. Education:
11. Computer Skills:
12. Designation:
13. Organization:
14. Presidency ID: (শুধুমাত্র যদি প্রেসিডেন্সীর ছাত্র হয় তাহলে এটা দিতে হবে, নতুবা এটা দেয়ার দরকার নাই)
এই প্রশিক্ষণ চাহিদার পরিপ্রেক্ষিতে দুই সপ্তাহ পর শুক্র কিংবা শনিবারে আবার আয়োজন করা যাবে।
কম্পিউটার আছে, কিন্তু ভিডিও কনভার্টার ব্যবহার করেন না, এমন মানুষ পাওয়া সত্যিই দুষ্কর!
আর এই কাজের জন্য যদি একটা মাত্র সফটওয়্যার এর নাম জানতে চাওয়া হয়, আমার মনে হয় ৯০ ভাগ মানুষই বলবেন XILISOFT VIDEO CONVERTER ULTIMATE এর নাম!
এমন কোন ফরম্যাট নাই, যা এতে নাই। সাথে আছে ভিডিও এডিটর! সাবটাইটেল, ওয়াটারমার্ক, অডিও যোগ করা, বিভিন্ন ইফেক্ট দেয়া – এরকম সহজ কাজগুলোকে আরও সহজে করার জন্য এই সফটওয়্যার আপনার কম্পিউটারের জন্য আবশ্যক!
আজ নিয়ে এলাম এর সর্বশেষ সংস্করণঃ ভার্শন 7.0.1 BUILD 1219 (ফুল ভার্শন)
নতুন ভার্শনের নতুন ফিচার হলঃ 2D ভিডিও কে 3D ভিডিও তে কনভার্ট করা! (আমার কাছে জটিল লেগেছে! আপনারও লাগবে আশা করি!)
এখন আসা যাক, কীভাবে আপনি ট্রায়াল থেকে ফুল ভার্শন বানাবেন!
কার্যপ্রণালীঃ
১/ প্রথমে অফিসিয়াল সাইট থেকে  ফ্রি/ট্রায়াল ভার্শন টি ডাউনলোড করে নিন! আর এখান থেকে ডাউনলোড করে নিন সিরিয়াল কি!
২/ নরমাল পদ্ধতিতে ইন্সটল করুন!
৩/ এবার চালু করুন সফটওয়্যারটি।
৪/ এরকম একটি উইন্ডো আসবে। আপনার নিজের নাম দিন উপরের বক্সে, আর নিচের বক্সে দিন ৩ টি সিরিয়াল নাম্বারের যেকোনো ১ টি!
৫/ ইন্টারনেট কানেকশন অন রাখবেন। এবার REGISTER বাটনে ক্লিক করুন। কয়েক সেকেন্ড অপেক্ষা করুন!
৬/ ব্যস! কাজ শেষ! দেখুন তো, নিচের উইন্ডো এসেছে কি না!
ABOUT XILISOFT VIDEO CONVERTER ULTIMATE এ গিয়ে দেখুন, আপনার XILISOFT VIDEO CONVERTER ULTIMATE এখন আপনার নিজের নামে রেজিস্টার্ড!
কি? খুশি তো?
এরকম আরও একটি পোস্ট আপনার কাজে লাগতে পারেঃ
নিজের নামে রেজিস্টার করুন IDM 6.08 BUILD 9 (LATEST FULL VERSION)!!